Goofi Flash Cards - Bangla thumbnail 1
Goofi Flash Cards - Bangla image 1

Goofi Flash Cards - Bangla

0.0(0)
৳480

Brand: Goofi

Product ID: 3031

1

Goofi Flash Cards - Bangla

শিশুর প্রথম কথা বলা এবং বর্ণমালার সাথে পরিচিত হওয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। Goofi Bangla Flashcards এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে শিশুরা খেলার ছলে বাংলা অক্ষর চিনতে পারে, দ্রুত কথা বলা শিখতে পারে এবং তাদের চারপাশের জগতের সাথে পরিচিত হতে পারে।

 

এই ফ্ল্যাশ কার্ডে কী কী আছে?

  • প্রতিটি কার্ড মজবুত এবং শিশুদের ব্যবহারের উপযোগী করে তৈরি।

  • বাংলা অক্ষর এবং তার সাথে মানানসই সহজ ও পরিচিত শব্দ।

  • কার্ডগুলোতে বাস্তব ছবি ব্যবহার করা হয়েছে যাতে শিশুরা বইয়ের ছবির সাথে বাস্তব জগতের মিল খুঁজে পায়।

  • শুধু শব্দ নয়, বরং ছোট ছোট বাক্য গঠনের প্রাথমিক ধারণা।

  • শিশু কতটুকু শিখল তা যাচাই করার জন্য বিশেষ অ্যাসেসমেন্ট বা প্র্যাকটিস কার্ড।

  • বাবা-মা বা কেয়ারগিভারদের জন্য সঠিক নির্দেশিকা।

 

কেন Goofi Flash Card আপনার শিশুর জন্য সেরা?

  • এটি শিশুর কথা বলার গতি বাড়ায় এবং অন্যদের সাথে যোগাযোগ করতে উৎসাহিত করে।

  • গাইডলাইন অনুযায়ী ব্যবহার করলে এই কার্ডগুলো কথা বলতে দেরি হওয়া শিশুদের জন্য অত্যন্ত কার্যকর।

  • এই কার্ডগুলো তৈরি করেছে একটি দক্ষ Early Childhood Development (ECD) টিম।

  • বর্ণমালার উচ্চারণের পাশাপাশি বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে শিশুর বুদ্ধিবৃত্তিক বিকাশ ঘটায়।

 

ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি: কীভাবে ব্যবহার করবেন?

  • বাবা-মায়েরা নিচের ধাপগুলো অনুসরণ করে শিশুর মেধা বিকাশে ভূমিকা রাখতে পারেন:

  • শিশুকে কার্ড থেকে নির্দিষ্ট বস্তু (যেমন: আম, কলা) খুঁজে বের করতে বলুন।

  • কার্ডের ছবির দিকে আঙুল রেখে জিজ্ঞেস করুন, "এটি কী?" বা "পাখি কীভাবে ডাকে?"। তাদের উত্তর দেওয়ার সুযোগ দিন।

  • একটি জিনিস অন্তত ৭ বার দেখালে বা বললে শিশুরা মনে রাখতে পারে। তাই বার বার প্র্যাকটিস করান।

  • ৩ বছর বয়স থেকে কার্ডের লাল কালিতে লেখা অক্ষরগুলো আলাদা করে চেনানো শুরু করুন।

  • ফ্ল্যাশ কার্ডের বাইরেও শিশু বাস্তব বস্তু বা পশুপাখি চিনতে পারছে কি না তা পরীক্ষা করুন।

  • বাবা-মা, ভাই-বোন বা আত্মীয়দের কার্ডের মাধ্যমে এবং বাস্তবে চিনতে শেখানো।