ড. নূর-ই-জান্নাতুন নাঈম সিফা
সিনিয়র এক্সপার্ট, টগুমগু আর্লি ডেভেলপমেন্ট প্রোগ্রাম
বর্তমানে তিনি টগুমগু (ToguMogu) প্যারেন্টিং হাবে সিনিয়র এক্সপার্ট হিসেবে কাজ করছেন। এখানে তিনি ডে-কেয়ার অপারেশনস ও কোয়ালিটি ম্যানেজমেন্ট, কেয়ারগিভারদের সুপারভিশন ও ট্রেনিং এবং শিশুর স্বাস্থ্য ও বিকাশ পর্যবেক্ষণের দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি প্রি-প্লে প্রোগ্রামের কার্যক্রম পরিকল্পনা, শিশুরডেভেলপমেন্টাল প্রগ্রেস মনিটরিং এবং প্যারেন্ট সেশন ও কাউন্সেলিংয়ে সক্রিয়ভাবে যুক্ত আছেন।
তিনি এমবিবিএস, এমপিএইচ একজন চিকিৎসক ও জনস্বাস্থ্য পেশাজীবী। তিনি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ (AFMC) থেকে এমবিবিএস এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে মাস্টার অব পাবলিক হেলথ (MPH) সম্পন্ন করেছেন। তাঁর একাডেমিক ও পেশাগত কাজের প্রধান ক্ষেত্র আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট (ECCD), চাইল্ড হেলথ, এবং কোয়ালিটি চাইল্ডকেয়ার ম্যানেজমেন্ট। তাঁর MPH রিসার্চে ঢাকার ১–৫ বছর বয়সী শিশুদের ECCD-এর ওপর **ডে-কেয়ার সেন্টারের প্রভাব নিয়ে গবেষণা করা হয়েছে।
তাঁর পেশাগত কাজের মূল লক্ষ্য হলো পাবলিক হেলথ এবং আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট**-এর সমন্বিত জ্ঞান প্রয়োগের মাধ্যমে শিশুদের জন্য **নিরাপদ, রেসপন্সিভ এবং ডেভেলপমেন্টালি সাপোর্টিভ পরিবেশ নিশ্চিত করা।