ToguMogu Pregnancy Series: সপ্তাহ ২২

ToguMogu থেকে আমরা Expecting Parents দের জন্যে প্রকাশ করছি Pregnancy Series. আজকের লেখায় আমরা এখানে তুলে ধরছি Pregnancy এর বাইশতম সপ্তাহ।যেভাবে বৃদ্ধি ঘটে আপনার শিশুরঃ

সফলভাবে আপনি পদার্পন করেছেন ২২তম সপ্তাহে আপনার গর্ভধারণের। ইতি মধ্যেই আপনি মাতৃত্বের অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। এ সপ্তাহে আপনার শিশুটি দৈর্ঘ্যে ১১ইঞ্চি এবং ওজন প্রায় ১ পাউন্ড প্রাপ্ত হয়েছে ।

 

আকৃতি অনেকটা স্প্যাগেটী স্কোয়াশ এরমতো । এখন আপনার শিশুটিকে অনেকটাই নব জন্মলাভ করা শিশুর মত দেখাচ্ছে। তার ঠোঁট,ভুরু এবং চোখের পাতা আরো বেশি স্পষ্ট হয়ে উঠেছে । তার ছোট্ট দাঁতের মাড়িও স্পষ্ট হয়েছে । তার চোখ গঠিত হয়েছে কিন্তু চোখের মণি অনেকটা ফ্যাকাসে রঙের, স্পষ্ট রং এখনো ধারণ করেনি। আপনি যদি এখন আপনার গর্ভের ভিতরে দেখতে পেতেন তবে আপনি তার সুন্দর সুক্ষ্ম রেশমি চুলে আবৃত দেহ দেখতে পেতেন । আরো দেখতে পেতেন তার ক্ষুদ্র দেহের কুঁচকানো চামড়া । দেহে চর্বি নাথাকার কারণেই চামড়ার এই কুঁচকানো ভাব, আস্তে আস্তে দেহে চর্বি সঞ্চিত হলে এই জীর্ণতা ছেড়ে নাদুস নুদুস শরীর গঠিত হবে । তার পেটের ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় ক্রমান্বয়ে উন্নত হচ্ছে ।এই অগ্ন্যাশয়ই তারদেহের গুরুত্বপূর্ণ হরমোন ইন্সুলিন সরবরাহ করবে ।

যেভাবে বদলে যাচ্ছে আপনার জীবনঃ

এ সপ্তাহে আপনার গর্ভের আকৃতি আরো বৃদ্ধি পেয়েছে এবং আপনি অনেকের দৃষ্টির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন । হতে পারে একেক জনের দৃষ্টি ভঙ্গি ভিন্নতর , তবে আপনার গর্বিত হওয়া উচিত মাতৃত্বের প্রকাশের জন্যে । আপনার গর্ভের আকৃতি নিয়েও অনেকে মন্তব্য করতে পারে আরেক জনের চেয়ে ছোট বা বড় এই বিষয়ে । এতে আপনি একটু ও বিচলিত হবেন না , কারন একেক জনের আকৃতি ভিন্ন রকম হতেই পারে । এখানে জরুরী বিষয় হচ্ছে আপনি নিয়মিত আপনার চিকিৎসকের সাথে সাক্ষাৎ করুন । আপনি জানতে চেষ্টা করুন যে আপনার শিশুর বৃদ্ধি এবং গঠন সঠিক পথে এগুচ্ছে কি না । আপনার শারীরিক কোনো অস্বাভাবিক অবস্থা অনুভব করলেই আপনার চিকিৎসক কে জানান । আপনি হয়তো বুঝতে পারছেন আপনার তলপেটে কিছু দাগের সৃষ্টি হচ্ছে । বৃদ্ধি প্রাপ্ত আপনার শিশুটিকে ধারণ করার জন্যে আপনার পেটের যে বৃদ্ধি ঘটে তাতেই এই দাগের সৃষ্টি হয় । কম পক্ষে অর্ধেক গর্ভবতী মহিলারই শরীরে গর্ভকালীন এ দাগ দেখা যায় । এই দাগ গুলো কখনো গোলাপি , কালো বা সাদাটে রঙের হয়ে থাকে । আপনার গাত্র বর্ণের উপরে নির্ভর করে দাগের ভিন্নতা হয়ে থাকে । বেশির ভাগ ক্ষেত্রেই এই দাগ গুলো আপনার পেটে দেখা যেতে পারে । কখনো কখনো থাই , নিতম্ব এবং স্তনেও হতে পারে । এটার কম বা বেশি হয় জাতিগত বৈশিষ্টের উপরেও নির্ভর করে । সাধারণত বাংলদেশী, ভারতীয় এবং আফ্রিকানদের এই দাগের পরিমান অনেক বেশি দেখা যায় । পক্ষান্তরে চাইনিজ এবং ইন্দোনেশিয়ান গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এই দাগের পরিমান অনেক কম দেখা যায় । সর্বসম্মত ভাবে এখনো প্রমাণিত হয়নি যে কোনো ঔষধ বা লোশন বা তেল বেবহার করলে এই অবাঞ্চিত দাগ থেকে পুরাপুরি রেহাই পাওয়া যাবে । তবে হ্যা আপনার ত্বক এর আদ্রতা ধরে রাখতে পারলে চুলকানি থেকে রক্ষা পেতে পারেন । এজন্যে বাজারে প্রচলিত moisturized ক্রিম বেবহার করা জেতে পারে। Pregnancy এর পরের সপ্তাহে আরও কি কি পরিবর্তন আপনার এবং আপনার শিশুর মধ্যে আসছে তা জানতে চলে যান আমাদের পরবর্তী লিঙ্কে।

ToguMogu Logo

ToguMogu is a parenting app offering essential support from family planning to raising children up to age 10.

ToguMogu

Contact

  • +88 01958636805 (Customer Care)
  • [email protected]
  • House 9, Sonargaon Janapath Road, Sector 12, Uttara, Dhaka 1230, Bangladesh

Copyright © 2026 ToguMogu All rights reserved.