Goofi Singapore Math - 2A thumbnail 1
Goofi Singapore Math - 2A thumbnail 2
Goofi Singapore Math - 2A image 1
Goofi Singapore Math - 2A image 2

Goofi Singapore Math - 2A

★☆ ★☆ ★☆ ★☆ ★☆ 0.0(0)
৳450

Brand: Goofi

Product ID: 2560

1

Singapore Math 2A

অংকের প্রতি ভয় নয়, বরং একরাশ ভালোবাসা আর কৌতূহল নিয়ে আপনার শিশু বড় হোক - এটাই আমাদের লক্ষ্য। লেভেল-১ এর সহজ পাঠ শেষ করে সোনামণি যখন একটু বড় অংকের দিকে পা বাড়ায়, তখন তার প্রয়োজন হয় একজন নির্ভরযোগ্য বন্ধুর মতো একটি বইয়ের। Singapore Math 2A ঠিক সেই বন্ধুর ভূমিকাটাই পালন করে।

 

কাদের জন্য এই বইটি?

  • এই বইটি মূলত সেইসব ছোট্ট বন্ধুদের জন্য, যারা এখন অংকের ছোট ধাপগুলো পেরিয়ে বড় সংখ্যার রাজ্যে পা রাখছে। সাধারণত:

  • যারা দ্বিতীয় শ্রেণিতে (Grade 2) পড়ছে।

  • যারা প্রথম শ্রেণিতে (Grade 1) থেকেই একটু অ্যাডভান্স কিছু শিখতে পছন্দ করে।

  • যেসব শিশু অংককে ভয় পায়, কিন্তু মজার কোনো গল্পের মতো করে শিখতে ভালোবাসে।

 

এই সিঙ্গাপুর ম্যাথে কী কী আছে?

আমরা চাই না শিশু কেবল সূত্র মুখস্থ করুক। তাই ২A-তে আমরা রেখেছি:

  • ১০০০ পর্যন্ত সংখ্যা চেনা এবং সেগুলোর স্থানীয় মান নিয়ে মজার সব খেলা।

  • 'হাতে রাখা যোগ' বা 'ধার করা বিয়োগ' - যা অনেক বাচ্চার কাছে পাহাড় সমান কঠিন মনে হয়, সেটি এখানে ছবির মাধ্যমে পানির মতো সহজ করে দেওয়া হয়েছে।

  • ২, ৫ ও ১০-এর ঘরের নামতা আর গুণ-ভাগের প্রাথমিক ধারণা।

  • ফিতা বা স্কেল দিয়ে ঘর ও আশেপাশের জিনিস মাপার রোমাঞ্চকর পাঠ।

  • বাস্তব জীবনের ছোট ছোট সমস্যাগুলো অংকের মাধ্যমে সমাধান করা।

 

কেন সিঙ্গাপুর ম্যাথ আপনার শিশুর জন্য সেরা?

  • এই বইটি শিশুকে কেবল অংক মেলাতে শেখায় না, বরং অংকের পেছনে লুকিয়ে থাকা রহস্যগুলো বুঝতে শেখায়। ফলে শিশুর মধ্যে "আমিও পারি" এই আত্মবিশ্বাস তৈরি হয়।

  • বড় বড় কথার অংক বা Word Problems সমাধান করতে বাচ্চারা অনেক সময় হিমশিম খায়। সিঙ্গাপুর ম্যাথের বিশেষ 'বার মডেলিং' পদ্ধতিতে তারা পুরো অংকটি চোখের সামনে ছবির মতো দেখতে পায়, ফলে সমাধান করাটা হয়ে যায় একদম সহজ।

  • এটি মুখস্থ করার চিরাচরিত অভ্যাস বদলে শিশুর মস্তিস্ককে যুক্তিনির্ভর এবং সৃজনশীল করে তোলে।

  • বিশ্বের সবচেয়ে আধুনিক পদ্ধতিতে শেখার কারণে আপনার শিশু সমবয়সীদের তুলনায় অনেক বেশি দক্ষ ও স্মার্ট হয়ে ওঠে।

 

ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি: কীভাবে ব্যবহার করবেন?

পড়াশোনাটা যেন কেবল টেবিল-চেয়ারে সীমাবদ্ধ না থেকে সারা ঘরে ছড়িয়ে যায়, সেজন্য বাবা-মা হিসেবে আপনি যা করতে পারেন:

  • বইয়ের 'হাতে রাখা যোগ' করানোর সময় পেন্সিল বা রঙিন কাঠি ব্যবহার করুন। ধরুন, ১০টি কাঠি এক করে একটি বান্ডিল বানিয়ে 'দশক' বা 'Tens' এর ধারণা দিন।

  • দৈর্ঘ্য পরিমাপের অধ্যায়টি করানোর সময় তাকে নিয়ে ফিতা দিয়ে তার পড়ার টেবিল, বিছানা বা তার নিজের উচ্চতা মাপুন। এতে সে পড়ার মধ্যে আনন্দ খুঁজে পাবে।

  • বিস্কুট বা চকলেট খাওয়ার সময় সেগুলো সমান ভাগে ভাগ করে দেওয়ার মাধ্যমে গুণ ও ভাগের ধারণাটি প্র্যাকটিস করান।

  • শিশু যখন কোনো জটিল অংক বুঝতে পারবে না, তাকে জোর না করে ছোট ছোট বক্স বা 'বার মডেল' এঁকে বিষয়টি বুঝিয়ে দিন। দেখবেন সে নিজ থেকেই সমাধান বের করে ফেলবে।