ToguMogu থেকে আমরা Expecting Parents দের জন্যে প্রকাশ করছি Pregnancy Series. আজকের লেখায় আমরা এখানে তুলে ধরছি Pregnancy এর এগারো সপ্তাহ।
যেভাবে বেড়ে উঠছে আপনার শিশুঃ
Pregnancy এর এগারোতম সপ্তাহে আপনাকে স্বাগতম। এই সপ্তাহে আপনার শিশুটি দেড় ইঞ্চি লম্বা একটি ডুমুরের আকৃতি প্রাপ্ত হয়েছে এবং প্রায় সম্পূর্ণভাবে গঠন লাভ করে
১১তম সপ্তাহে আপনার শিশুটি দেখতে যেমন

সে শীঘ্রই হাত মুঠি করতে ও খুলতে পারবে। এ সপ্তাহে তার দাঁতের মাড়ি দেখা যাবে এবং হার গুলো শক্ত হওয়া শুরু করবে। আপনার শিশু এখন ব্যস্ত নড়াচড়ায় এবং লাথি মারায়। আপনি তার মৃদু লাথি অনুভব করতে পারবেন। প্রতিটি মায়ের কাছেই এটি একটি স্বর্গীয় অনুভূতি।এ সপ্তাহে আপনার শিশু দেড় ইঞ্চি লম্বা একটি ডুমুর ফলের সমান

আপনার জীবনে যে পরিবর্তন আসে
এ সপ্তাহে অনেকটা শক্তি বোধ করবেন, অবসাদ কমে যাবে তবে বমি বমি ভাব থেকেই যাবে। দুর্ভাগ্যবশত আপনি হয়তো কোষ্টকাঠিন্যে ভুগছেন। হরমোনাল পরিবর্তন এর কারণে হজম একটু ধীর গতিতে হয় বলেই এই কোষ্টকাঠিন্য। Pregnancy এর সময় প্লাসেন্টা থেকে অনেক হরমোন নিঃসরণ হয়। এর কারনে গলার নিচ থেকে বুক পর্যন্ত জ্বলতে থাকে, যাকে মেডিকেলের ভাষায় হার্টবার্ন বলে। অনেকেই Pregnancy এর সময়ই প্রথম এই হার্টবার্ণ অনুভব করে। অনেকের ক্ষেত্রে এই বুকজ্বালা Pregnancy এর শেষের দিকে অনুভুত হয়। আপনি হয়তো অরুচির কারণে পছন্দের খাবার গুলো খেতে পারছেন না এবং আপনার ওজন কমে গেছে। চিন্তিত হবেননা শীঘ্রই আপনার খাবার অরুচি কমে যাবে এবং আপনি প্রতিসপ্তাহে এক পাউন্ড করে ওজন লাভ করতে শুরু করবেন। বিশেষজ্ঞরা জানান যে প্রথম ট্রাইমেস্টারে আপনার ওজন ১ থেকে ৫ পাউন্ড পর্যন্ত বাড়বে। আপনার Pregnancy লক্ষণগুলোর কোনটি স্বাভাবিক আর কোনটি অস্বাভাবিক তা বোঝার চেষ্টা করুন। যেহেতু আমাদের দেশে রাস্তা ঘাটে চলাচলের সময় বেশ ঝাঁকির ঝুকি থাকে তাই অবশ্যই চলাচলের সময় আপনার ড্রাইভার, রিক্সাচালক বা সিএনজি চালককে বলুন ধীরে গতিতে চালাতে। কোন ঔষধগুলো এখন আপনার জন্যে নিরাপদ আর কোনটা নয় তাও আপনার জানা উচিত। মনে রাখবেন আপনার মধ্যে বেড়ে উঠছে আপনার সন্তান, আগে আপনি যা খেতেন বা করতেন তা এখন সম্ভব নাও হতে পারে। সুতরাং এ ব্যাপারে আপনার ডাক্তার এর পরামর্শ নিন এবং সেই উপদেশ মতো চলুন। Pregnancy এর পরের সপ্তাহে আরও কি কি পরিবর্তন আপনার এবং আপনার শিশুর মধ্যে আসছে তা জানতে চলে যান আমাদের পরবর্তী লিঙ্কে।