ToguMogu থেকে আমরা Expecting Parents দের জন্যে প্রকাশ করছি Pregnancy Series. আজকের লেখায় আমরা এখানে তুলে ধরছি Pregnancy এর দশম সপ্তাহ। যেভাবে বেড়ে উঠছে আপনার শিশুঃ
এ সপ্তাহে আপনার শিশুটি দৈর্ঘ্যে এক ইঞ্চির চেয়ে একটু বড় সাইজের একটি জলপাই এর সমান। ওজন এক আউন্স এর এক চতুর্থাংশ। আপনার শিশু এখন তার বৃদ্ধির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটি সম্পূর্ণ করছে। এখন তার শরীরের টিস্যু এবং অঙ্গসমূহ দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং পরিপক্ক হচ্ছে। ১০ম সপ্তাহে আপনার শিশুটি দেখতে যেমন

শিশুর গুরুত্বপূর্ণ অঙ্গ যেমন কিডনি, অন্ত্র, মস্তিষ্ক এবং যকৃত তাদের নিজনিজ নিয়মিত কার্যক্রম শুরু করেছে। যকৃতই লোহিত রক্ত কণিকা তৈরী শুরু করেছে যেটি ইতি পূর্বে হলুদ কুসুমের মতো থলেটি করতো। এ অঙ্গগুলোর সকল কার্যক্রম এবং পাশাপাশি তাদের বিকাশ চালিয়ে যাবে পুরো Pregnancy জুড়েই। এ সপ্তাহে আপনার শিশুর আঙুলের নখ তৈরী শুরু হয়েছে। তার নরম ত্বকে সুক্ষ্ম লোমের উদ্ভব হচ্ছে। আপনার শিশুর ক্ষুদ্র শরীরটি অত্যন্ত নমনীয়। তার অঙ্গগুলো এখন সে নিজেনিজে বাঁকা করতে পারে। হাতের কব্জি বাঁকা হয়ে বুকের কাছে আসে। পা দুটোও বেশ লম্বা হয়েছে। তার মেরুদণ্ডের রূপরেখাটি স্বচ্ছ চামড়ার ভিতর দিয়ে স্পষ্ট দেখা যায়। মেরুদন্ডী স্নায়ুগুলো তার মেরুদন্ড থেকে প্রসারিত হতে শুরু করে। শিশুর কপাল মস্তিষ্কের সাথে বৃদ্ধি পায় এবং মাথার অনেক উপরে অবস্থান নেয় যার দৈর্ঘ্য হয় তার শরীরের অর্ধেক।
এ সপ্তাহে আপনার শিশুটি সোয়া এক ইঞ্চির একটি স্ট্রবেরীর সমান আপনার শিশুর দৈর্ঘ্য এখন প্রায় শোয়া এক ইঞ্চি এবং আগামী সপ্তাহের মধ্যেই এই দৈর্ঘ্য দ্বিগুন হয়ে যাবে।

আপনার জীবনে যে পরিবর্তন আসে
এখন আপনার ডাক্তার এর সাথে মাতৃত্বকালীন দেখা করার সময় আপনি আপনার শিশুর হৃদস্পন্দন শুনতে পাবেন। আপনার ডাক্তার যদি আপনার পেটে ডপলার (হাতে ব্যবহার করা আল্ট্রাসাউন্ড যন্ত্র) ধরেন তবেই আপনি এই স্পন্দন শুনতে পাবেন। আপনার শিশুর ক্ষুদ্র হৃদয়ের স্পন্দন ঘোড়ার দৌড়ের মতো “টগবগ টগবগ” শোনাবে। একটি ভ্রূণের নরমাল হার্টবিট রেট (Fetal Heart Rate) প্রতি মিনিটে ১২০ থেকে ১৬০। যা একজন প্রাপ্তবয়স্ক মানুষের হয় ৬০ থেকে ১০০। আপনার গর্ভবতী হওয়ার আগে আপনার ইউটেরাস বা গর্ভাশয়টি একটি ছোট পেয়ারার আকৃতি ছিল। যেটি এখন বেশ বড় হয়েছে। তাই আপনার নিত্যদিনের ব্যবহৃত কাপড়গুলো টাইট মনে হচ্ছে। আপনি এখনো মাতৃত্বকালীন পোশাক পড়ার জন্যে প্রস্তুতি না নিয়ে থাকলে সহসাই নিতে হবে। আপনার ওজন বৃদ্ধি পাচ্ছে তাই ঢিলে ঢালা টাইপের পোশাক পড়া শুরু করুন এতে আরাম বোধ করবেন। গর্ভাবস্থায় আপনি কি ধরনের কাজকর্ম করতে পারবেন তা নির্ভর করে আপনার ফিটনেস এর উপর। নিয়মিত সাঁতার কাটা এবং হাটা এসময়ের অত্যন্ত উপকারী ব্যায়াম। এটা আপনি চালিয়ে যেতে পারেন পুরো Pregnancy জুড়ে। ব্যায়াম আপনার পেশী দৃঢ় করে, আপনাকে শক্তি ও সহনশীলতা বৃদ্ধি করে এবং গর্ভকালীন ওজন নিয়ন্ত্রনে সাহায্য করে। Pregnancy এর পরের সপ্তাহে আরও কি কি পরিবর্তন আপনার এবং আপনার শিশুর মধ্যে আসছে তা জানতে চলে যান আমাদের পরবর্তী লিঙ্কে।