ToguMogu থেকে আমরা Expecting Parents দের জন্যে প্রকাশ করছি Pregnancy Series. আজকের লেখায় আমরা এখানে তুলে ধরছি Pregnancy এর নবম সপ্তাহ।
আপনি সফল ভাবে আপনার গর্ভধারণের অষ্টম সপ্তাহ পার করেছেন । সফলতার আরেক ধাপ এগিয়ে আপনি পদার্পন করেছেন নবম সপ্তাহে । এসপ্তাহে আপনার শিশুটি প্রায় এক ইঞ্চি লম্বা একটি আঙুরের আকৃতি লাভ করেছে । ওজন এক ইঞ্চি এর ভগ্নাংশ মাত্র। এ সপ্তাহে তাকে দেখতে আরো বেশি মানব আকৃতির চেহারা প্রাপ্ত হয়েছে । তার শরীরের বিভিন্ন বাহ্যিক অঙ্গ গুলো আরো স্পষ্ট হয়ে উঠেছে । অন্যান্য পরিবর্তনের মধ্যে রয়েছে তার ক্ষুদ্র হৃদপিন্ড টি চারটি প্রকোষ্ঠে বিভক্ত হওয়া শেষ হয়েছে এবং বালব গুলোর গঠন শুরু হয়েছে। তার ক্ষুদ্র দাঁত গুলো গঠিত হয়ে যায় এ সময়ই যদিও বাইরে থেকে দৃশ্যমান হয় জন্মের বেশ পরে। ভ্রুনের ‘লেজ’ টি সম্পূর্ণ ভাবে বিলুপ্ত হয়েছে । তার পেশী এবং স্নায়ু বিকশিত হচ্ছে । তার যৌনাঙ্গ গঠিত হয়েছে কিন্তু বাইরে থেকে এখনো দৃশ্যমান নয় সুতরাং শিশুটি ছেলে না মেয়ে এখনো শনাক্ত করা যাবেনা । এটা জানার জন্য আরো কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হবে। তার চোখ সম্পূর্ণ ভাবে তৈরী হয়েছে কিন্তু চোখের পাতা বন্ধ করে থাকবে । আগামী সাতাশ সপ্তাহের আগে তার চোখ খুলবে না । তার ছোট ছোট কানের লোম তৈরী হচ্ছে এবং নাক , মুখ ও কান আরো স্পষ্ট হচ্ছে ।শিশুটির হরমোন তৈরির জটিল প্রক্রিয়ায় অংশ গ্রহণ করার জন্য আপনার প্লাসেন্টা যথেষ্ট উন্নত হয়েছে। আপনার শিশুর প্রাথমিক শরীর বৃত্ত্বীয় অবস্থান তৈরী হয়েছে এবং এখনই সে দ্রূত ওজন প্রাপ্ত হবে । ৯ম সপ্তাহে আপনার শিশুটি দেখতে যেমন

আপনার কি পরিবর্তন হয়
বাহ্যিক ভাবে আপনাকে এখন ও গর্ভবতী নারীর মতো দেখা যায়না যদিও আপনার কোমর একটু পুরু হয়েছে। বাইরে থেকে দেখা না গেলেও শারীরিক ও মানসিক ভাবে আপনি নিজেকে সম্পূর্ণ ভাবে গর্ভবতী বুঝতে পারছেন। শুধুমাত্র প্রাতঃকালীন অসুস্থতা নয় পুরা দমে অন্যান্য শারীরিক লক্ষণ গুলো ও প্রকাশিত হয় বেশির ভাগ মহিলাদের ক্ষেত্রে । বমি বমি ভাব ও খাবার অরুচি চলতেই থাকবে । এ সময় আপনার পেটে গ্যাস এর সমস্যা হতে পারে । সেক্ষেত্রে ডাক্তার এর পরামর্শ ছাড়া কোনো ক্রমেই কোনো গ্যাস নিবারক ঔষধ গ্রহণ করবেন না । কোনো কোনো গ্যাস নিবারক ঔষধ আপনার গর্ভের জন্যে ক্ষতিকর হতে পারে । এসময় কোষ্ঠকাঠিন্য ও আপনাকে বিব্রত করতে পারে । এ থেকে মুক্তি পাওয়ার জন্যে বেশী বেশী আশ যুক্ত খাবার এবং সবজি ও ফল গ্রহণ করবেন ।
আপনার মেজজ যখন তখন পরিবর্তন হওয়া খুব স্বাভাবিক ব্যাপার । আপনি মা হওয়ার উত্তেজনায় উত্তেজিত, উদ্বিঘ্ন এবং কিছুটা ভয় ও কাজ করছে আপনার ভিতরে । নিজেকে ভার মুক্ত এবং নিশ্চিন্ত রাখতে চেষ্টা করুন, ৬ থেকে ১০ সপ্তাহের মধ্যে আপনার মেজাজ খারাপ এর চরম অবস্থায় যেতে পারে । অল্পতেই আপনি বেশ উত্তেজিত হয়ে উঠতে পারেন । দ্বিতীয় টাইমস্টার এর সময় আপনি কিছুটা সুস্থ বোধ করবেন । আগের অনেক উপসর্গই কমতে শুরু করবে । আপনি নিজেকে অনেকটা ফুরফুরে মেজাজের আনন্দিত মনে করবেন।
জেনে নিন আপনার কর্মক্ষেত্রতে চলে যান আমাদের পরবর্তী লিঙ্কে।