ToguMogu থেকে আমরা Expecting Parents দের জন্যে প্রকাশ করছি Pregnancy Series. আজকের লেখায় আমরা এখানে তুলে ধরছি Pregnancy এর অষ্টম সপ্তাহ।
যেভাবে বেড়ে উঠছে আপনার শিশুএ সপ্তাহে আপনার শিশুর হাত ও পায়ের আঙ্গুলগুলোর বিকাশ হচ্ছে, চোখের পাতা প্রায় ঢেকে ফেলেছে তার চোখ দুটোকে। গলা থেকে শাসনালী বৃদ্ধি প্রাপ্ত হয়ে সংযোজিত হচ্ছে ক্রমবিকাশমান ফুসফুসের সাথে। ৮ম সপ্তাহে আপনার শিশু দেখতে যেমন

শিশুর লেজটি অদৃশ্য হয়ে গেছে, তার মস্তিষ্কে স্নায়ু কোষগুলো একে অপরের সাথে সংযুক্ত হওয়ার জন্যে নিউরাল পথ তৈরী করছে। আপনি একটি ছেলে কিংবা মেয়ের স্বপ্ন দেখতেই পারেন, কিন্তু আপনার গর্ভস্থ শিশুটির বাহ্যিক গঠন এখনো তার লিঙ্গ শনাক্ত করণের জন্যে যথেষ্ট আকৃতি প্রাপ্ত হয়নি। ৮ম সপ্তাহে শিশুটি কিডনি বিন বা বড় সিমের দানার আকৃতি প্রাপ্ত হয়েছে।

যেভাবে আপনার জীবনে পরিবর্তন আসে:
খেয়াল করে দেখেছেন কি আপনার স্তন প্রতিনিয়ত যে বৃদ্ধি পাচ্ছে? হরমোনের বৃদ্ধির কারণেই স্তনের এই বৃদ্ধি হচ্ছে। একই কারণে হচ্ছে আপনার স্তনের টিস্যুর পরিবর্তনও। শিশুর মাতৃদুগ্ধ পানের সুবিধার জন্যে তৈরী হচ্ছে স্তনবৃন্ত বা নিপল। আপনার স্তন হয়তো পুরো গর্ভকালীন সময়ই ক্রমান্বয়ে বৃদ্ধি প্রাপ্ত হবে। প্রথম Pregnancy এর ক্ষেত্রে, অবাক হবেন না যদি আপনার স্তনের আকার আগের চেয়ে দ্বিগুন বা কিছুটা বেশিও হয়ে যায়। আপনার প্রথম Pregnancy বলে অনেক অভিজ্ঞতাই হয়তো নতুন, কিন্তু বিচলিত হবেন না। যদি কিছু দিন পর পর পরিবর্তনও করতে হয় তবুও যথাসম্ভব আরামদায়ক ব্রা পড়ার চেষ্টা করুন। ক্লান্তিবোধ করছেন? যখন তখন অবসাদে চোখ বন্ধ হয়ে আসতে চায়? প্রোজেস্টেরন হরমোন এর নাটকীয় বৃদ্ধির কারণে অবসাদ আপনাকে গ্রাস করতে পারে। এছাড়াও এই হরমোনের কারণে ক্রমাগত বমি বমি ভাব ও বমি করা এবং খাওয়া দাওয়ায় অরুচি হতে পারে। আপনার রাতের ঘুমের ব্যাঘাত ঘটতে পারে বমি বমি ভাব ও ঘন ঘন বাথরুমে যাওয়ার কারণে। আপনি হয়তো কিছুটা বিরক্তও হতে পারেন আপনার অনাগত শিশু কিংবা আরামে ঘুমন্ত স্বামীর উপরে, কিন্তু ভেবে দেখুন আপনার এই কষ্ট এবং ত্যাগই দান করবে গর্বিত মাতৃত্ব। Pregnancy এর পরের সপ্তাহে আরও কি কি পরিবর্তন আপনার এবং আপনার শিশুর মধ্যে আসছে তা জানতে চলে যান আমাদের পরবর্তী লিঙ্কে।