ToguMogu Pregnancy Series: সপ্তাহ ৭

ToguMogu থেকে আমরা Expecting Parents দের জন্যে প্রকাশ করছি Pregnancy Series. আজকের লেখায় আমরা এখানে তুলে ধরছি Pregnancy এর সপ্তম সপ্তাহ।

যেভাবে বেড়ে উঠছে আপনার শিশুঃ অভিনন্দন আপনাকে Pregnancy এর ছয়টি সপ্তাহ অতিক্রম করায়। এ সপ্তাহের বিশেষ খবর হচ্ছে আপনার শিশুর হাত ও পায়ের পাতা বিকশিত হচ্ছে, বর্ধিষ্ণু বাহু ও পা থেকে। যদিও হাত ও পা গুলো অনেকটা ছোট্ট প্যাডের মতো। আঙ্গুল গুলো স্পষ্ট আকৃতি লাভ করেনি এখনো।

৭ম সপ্তাহে আপনার শিশু দেখতে যেমন; ছবিঃ

টেকনিক্যালি আপনার শিশুটিকে এখনো ভ্রুনই মনে করা হয়। ছো্ট্ট লেজের মতো অংশটি এখনো আছে। কয়েক সপ্তাহের মধ্যেই লেজটি অদৃশ্য হয়ে যাবে। মূলত ভ্রুণের ওই একটি অংশই ক্রমান্বয়ে ছোট হতে থাকে, বাকি মূল ভ্রুণটি ক্রমান্বয়ে বড় হতে থাকে। এ সপ্তাহে আপনার শিশুটি প্রায় আধা ইঞ্চি দৈর্ঘ্যের একটি ব্লু বেরির আকৃতি প্রাপ্ত হয়েছে।

৭ম সপ্তাহে আপনার শিশুটি প্রায় আধা ইঞ্চি দৈর্ঘ্যের একটি ব্লু বেরির সমান

আপনার শিশুর চোখের পাতা ভাজ হয়ে তার চোখকে আংশিক ঢেকে রেখেছে, রং ও কিছুটা বোঝা যাচ্ছে। তার নাকের চিহ্ন, সুক্ষ শিরা এবং পাতলা চামড়াও সনাক্ত করা যায় এ সপ্তাহে। আপনার শিশুর মস্তিষ্কের উভয় অংশ বিকশিত হচ্ছে। তার ছোট্ট লিভারটি তৈরী করছে লোহিত রক্ত কণিকা যতদিন না পর্যন্ত তার বোনম্যারো তৈরী হয়ে এই দায়িত্ব বুঝে নিচ্ছে। অর্থাৎ এই অবস্থায় শিশুটির লিভার বোনম্যারোর হয়েও কাজ করছে। শিশুর অগ্ন্যাশয়টি তৈরী হয়েছে যা সরবরাহ করছে হজমে সহযোগিতার জন্য প্রয়োজনীয় ইন্সুলিন। আপনার শিশুর ক্রমবর্ধমান অন্ত্রের একটি লুপ তার এ্যাম্বিলিকাল কর্ড এর মধ্যে ঢুকে যাচ্ছে । ওই এ্যাম্বিলিকাল কর্ড দিয়েই আপনার শিশু আপনার কাছ থেকে প্রয়োজনীয় পুষ্টি এবং অক্সিজেন পাচ্ছে।

যেভাবে আপনার জীবনে পরিবর্তন আসে:

গত পাঁচ সপ্তাহে আপনার গর্ভাশয় আকারে প্রায় দ্বিগুন হয়ে গেছে। আপনি হয়তো খাওয়া দাওয়া উপভোগ করছেন কিংবা অরুচিতে ভুগছেন, কোন খাবারই মুখে তুলতে পারছেন না। এগুলো সবই স্বাভাবিক – চিন্তিত হবেন না আপনি সুস্থ আছেন। আপনার ক্রমবর্ধমান রক্তের ভলিউম এবং কিডনির মাধ্যমে অতিরিক্ত তরল প্রক্রিয়াজাত হওয়ার কারণে আপনার স্বাভাবিক এর চেয়ে বেশি প্রস্রাবের চাপ আসতে পারে। আপনার শরীরে এখন Pregnancy এর আগের তুলনায় শতকরা ১০ ভাগ বেশি রক্ত আছে। Pregnancy এর শেষ দিকে শতকরা ৪০ থেকে ৪৫ ভাগ রক্ত আপনার শিরা উপশিরার মধ্যে বহমান থাকবে – আপনার ভিতরে ক্রমবর্ধমান শিশুটির প্রয়োজনের জন্যে। আপনার গর্ভাশয় বৃদ্ধি পাচ্ছে বলে আপনার মূত্রথলির উপরে চাপ প্রয়োগ করছে এর ফলেই আপনাকে ঘন ঘন বাথরুমে যেতে হচ্ছে। এটিও গর্ভকালীন একটি সাধারণ উপসর্গ। প্রায় শতকরা ৫০ ভাগ মহিলা প্রথম ট্রাইমেস্টারের সময় বিভিন্ন অস্বস্থি বা সমস্যার মধ্য দিয়ে যায়। অনেকে আবার এতটাই অসুস্থ হয়ে পড়েন যে হাসপাতালে পর্যন্ত ভর্তি হতে হয়। ১৪ সপ্তাহের মধ্যেই এই অবস্থা কিছুটা স্বাভাবিক হয়ে যায়। অনেকের ক্ষেত্রে আরো এক সপ্তাহ বেশি লাগতে পারে। ঘন ঘন প্রস্রাবের এই বিব্রতকর সমস্যা আপনার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পূর্ব পর্যন্ত থাকবে। গবেষণায় দেখা যায় যে,ঘন ঘন প্রস্রাব এবং এর পরিমান বৃদ্ধি Pregnancy তে খুবই প্রয়োজনীয় এবং স্বাভাবিক একটি ব্যাপার ।

ToguMogu Logo

ToguMogu is a parenting app offering essential support from family planning to raising children up to age 10.

ToguMogu

Contact

  • +88 01958636805 (Customer Care)
  • [email protected]
  • House 9, Sonargaon Janapath Road, Sector 12, Uttara, Dhaka 1230, Bangladesh

Copyright © 2026 ToguMogu All rights reserved.