ToguMogu থেকে আমরা Expecting Parents দের জন্যে প্রকাশ করছি Pregnancy Series. আজকের লেখায় আমরা এখানে তুলে ধরছি Pregnancy এর ৬ সপ্তাহ।
যেভাবে বেড়ে উঠছে আপনার শিশুঃ
আপনি আপনার Pregnancy এর ৬ষ্ঠ সপ্তাহে প্রবেশ করেছেন। এই সপ্তাহে আপনার স্বপ্নের শিশুর নাক, মুখ এবং কান তাদের আকৃতি নিতে শুরু করেছে। আপনার জরায়ুর অভ্যন্তরে একটি মাথার অবয়ব তৈরি হয়েছে যেখানে কালো সুক্ষ্ম দাগের মতো শিশুর চোখ ও নাকের গঠন শুরু হয়েছে। তার কান চিহ্নিত করা যাচ্ছে মাথার পার্শে ক্ষুদ্র চিহ্ন দ্বারা। তার বাহু ও পা এর চিহ্ন দেখা যাচ্ছে । তার হৃদপিন্ডটি প্রতি মিনিটে ১০০ থেকে ১৬০ বার স্পন্দিত হচ্ছে যেটা আপনার হৃদস্পন্দনের চেয়ে প্রায় দ্বিগুন এবং তার শরীরের মধ্যে রক্ত প্রবাহ শুরু হয়েছে। তার অন্ত্রসমূহ বিকশিত হচ্ছে। আরো বিকশিত হচ্ছে মস্তিষ্ক, পেশী এবং হাড়। ঠিক এ সময় আপনার শিশুটি এক ইঞ্চির চার ভাগের এক ভাগ দীর্ঘ, ঠিক একটি মসূরদানার আকৃতি
আপনার জীবনে পরিবর্তন আসে:
এসময় আপনার শারীরিক ও মানসিক অনেক পরিবর্তন ঘটে। আপনি অনুভব করতে পারেন যে আপনার মধ্যে Split Personaliy যেভাবে গড়ে উঠছে। একদিন নিজেকে ভীষণ মুডি মনে হচ্ছে আবার পরের দিনই নিজেকে মনে হচ্ছে হাসিখুশি। কখনো বিষন্ন কখনো বা চিন্তিত। এজাতীয় অস্থিরতা গর্ভবতী নারীদের জন্যে খুবই স্বাভাভিক। হরমোন লেভেলের এর উঠানামার কারণেই পরিবর্তিত হয় আপনার মনের অবস্থার। আর সেটাই আপনার মধ্যে প্রকাশিত হয় হাসি, কান্না, রাগ, অভিমান কিংবা একদম চুপ হয়ে যাওয়ারও মাধ্যমে। আপনার ভিতরে তিলে তিলে বেড়ে উঠছে একটি জীবন -আপনারই প্রতিবিম্ব, আপনার জীবনের অসমাপ্ত স্বপ্নপূরণকারী, কেনই বা আপনি হবেননা আবেগ আপ্লুত?
আপনার শিশুর আকার এখন একটি ডালের সমান
এসময় আপনার সামান্য ব্লিডিং হতে পারে, এতে উদ্বিঘ্ন হবেন না। প্রথম গর্ভাবস্থায় এরকম প্রায় এক চতুর্থাংশ নারীদের ক্ষেত্রেই হয়ে থাকে কিন্তু রক্তের পরিমান যদি বেশি হয় এবং ক্রমাগত নির্গত হয় তবে এটি গর্ভপাতের প্রাথমিক লক্ষণও হতে পারে সুতরাং রক্তপাতের পরিমান বেশি হলে আপনি চিকিৎসকের পরামর্শ নিন।
পরামর্শ: এ সময় আপনি পর্যাপ্ত বিশ্রাম নিবেন। ভারী কোন জিনিস তুলবেন না বা ভারী কাজ করবেন না। সবসময় হাসিখুশি থাকার চেষ্টা করবেন। আপনার পছন্দের বই পড়তে পারেন কিংবা সিনেমা দেখতে পারেন। এ সময় আপনার স্বামীর সহানুভূতি এবং সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।