ToguMogu থেকে আমরা Expecting Parents দের জন্যে প্রকাশ করছি Pregnancy Series. আজকের লেখায় আমরা এখানে তুলে ধরছি Pregnancy এর পঞ্চম সপ্তাহ।
যেভাবে বেড়ে উঠছে আপনার শিশুঃ
আপনার গর্ভের ভেতরে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে আপনার ভ্রুণটি। এই মুহূর্তে এটি একটি তিলের বীজের আকৃতি ধারণ করেছে। ভ্রুণটি এখন এক্টোডার্ম, মেসোডার্ম ও এন্ডোডার্ম নামের তিনটি স্তর নিয়ে গঠিত। যেগুলো পরবর্তীতে শিশুর অঙ্গসমূহ ও টিস্যু গঠন করবে। নিম্নে স্তর তিনটির কাজ বর্ণনা করা হল।ক.এক্টোডার্ম: ভ্রূণের উপরের এই স্তরটি থেকে আপনার শিশুর মস্তিষ্ক ,স্পাইনাল কর্ড এবং স্নায়ু তৈরী হয়। এই স্তর আরো গঠন করবে চামড়া, চুল, নখ এবং দাঁতের এনামেল।
খ. মেসোডার্ম: শিশুর হৃদপিন্ড এবং রক্ত পরিবাহী সিস্টেম মেসোডার্ম থেকে গঠিত হয়। এই সপ্তাহেই শিশুর হৃদপিণ্ড চারটি প্রকোষ্ঠে বিভাজিত হয়ে বীট বা স্পন্দন এবং রক্ত পাম্প করা শুরু করে। মেসোডার্মটি আরো তৈরী করবে আপনার শিশুর পেশী, হাড় এবং চামড়ার নিচের টিস্গ. এন্ডোডার্ম: শিশুর ফুসফুস, নাড়ি, ইউরিনারি সিস্টেম, থাইরয়েড, লিভার এবং অগ্ন্যাশয় গঠিত হয় তৃতীয় স্তর বা এন্ডোডার্ম থেকে। ইতিমধ্যেই প্লাসেন্টা এবং অ্যাম্বিলিকাল কর্ড (যারা অক্সিজেন ও পুষ্টি সরবরাহ করে) পুরোদমে তাদের কাজ শুরু করে দিয়েছে।
যেভাবে আপনার জীবনে পরিবর্তন আসে:
ইতিমধ্যেই কিছু কিছু Pregnancy সংক্রান্ত শারীরিক সমস্যা আপনাকে বিব্রত করা শুরু করেছে । অনেক Pregnant মায়েরাই এই সময় স্তন কালচে হয়া, দুর্বলতা এবং ঘন ঘন প্রস্রাব হওয়ার অভিযোগ করে থাকেন। এসময় আপনি বমি বমি ভাব লক্ষ্য করতে পারেন যদিও এটি আরো ব্যাপক ভাবে লক্ষ্য করবেন আগামী সপ্তাহ গুলোতে । বাইরের জগৎ আপনার ভিতরের এই নাটকীয় পরিবর্তন সম্পর্কে কিছুই বুঝতে পারবেনা। কাছের মানুষেরা হয়তো লক্ষ্য করবে আপনি বন্ধ করে দিয়েছেন নিয়মিত চা খাওয়ার অভ্যাস। একটু খিটখিটে হয়েছেন, অনেক কিছু থেকেই পাচ্ছেন অসস্এ সময়ে ব্যায়াম আপনার শক্তি এবং সহনশীলতা বৃদ্ধি করে- আপনার ওজন বৃদ্ধি নিয়ন্ত্রনে রাখতে সহায়তা করে। ব্যায়াম Pregnancy তে অনেক সমস্যা এবং ব্যাথা নিয়ন্ত্রণ করে। অনেক নারী ব্যায়ামকে মানুষিক চাপ কমানোর ভালো উপায় বলে মনে করেন। ব্যায়াম আরো আপনাকে উপকার করে সন্তান জন্মের সময়ের শারীরিক অসুবিধা দূরীকরণে। সর্বোপরি Pregnancy তে ব্যায়াম চালিয়ে গেলে সন্তান জন্মদানের পরে আপনার শারীরিক গঠনের পূর্বাবস্থায় ফিরে যাওয়া সহজ হয়। ব্যায়াম নির্বাচনের সময় খেয়াল রাখুন এটি আপনার জন্যে নিরাপদ ও যথার্থ কি না। হাটা এবং সাঁতার কাটা গর্ভবতী মহিলাদের জন্যে অত্যন্ত ফলপ্রসূ এবআপনার স্বামীরও আপনার Pregnancy তে সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া উচিত। সত্যিকার ভাবেই আপনার নতুন অভিজ্ঞতার আশ্চর্য জনক এই ভ্রমণে অনেকটাই স্বাচ্ছন্দ দিতে পারেন আপনার স্বামী। এই বিশেষ সময়ে আপনার প্রতি আপনার স্বামীর দায়িত্বসমূহ জানতে চলে জান এই লেখায়- গর্ভবতী স্ত্রীর প্রতি দায়িত্ব।
সুস্থ Pregnancy নিশ্চিত করুন:
Pregnancy এর প্রথম মাসগুলো আপনার শিশুর বিকাশের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার প্রতিটি পদক্ষেপের উপর নির্ভর করবে আপনার ও আপনার শিশুর সুরক্ষা।
১) Pregnancy তে নিজের যত্ন নিন এবং আপনার চিকিৎসকের সাথে সাক্ষাতের রুটিন মেনে চলুন। আপনার প্রথম সাক্ষাতে (সাধারণত ৮ সপ্তাহের সময়) কিছু পরীক্ষা এবং স্ক্যান করা জরুরি হতে পারে আপনার গর্ভান্তরের অবস্থা জানার জন্যে।২) গর্ভকালীন ভিটামিন গ্রহণ করুন: বেশিরভাগ নারীদের Pregnancy তে প্রয়োজন অতিরিক্ত ফলিক অ্যাসিড, আয়রন, এবং ক্যালসিয়াম। এসময়ে যাদের ভিটামিন ডি স্বল্পতা থাকে তাদের ভিটামিন ডি খেতে দিবে ডাক্তার। আয়রণ এবং ক্যালসিয়াম ট্যাবলেট Pregnancy এর চতুর্থ মাস থেকে গ্রহন করা শুরু করতে হয়। তবে মনে রাখবেন মাত্রাতিরিক্ত ভিটামিন আপনার ক্ষতিরও কারণ হতে পারে। এব্যাপারে আপনার চিকিৎসকের উপদেশ মেনে চলুন ।
৩) ঔষধ ব্যবহারে সতর্কতা: আপনার ঔষধ ও ভিটামিন এর ব্যাপারে আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করুন। ইতিপূর্বে আপনি যে ঔষধ গ্রহণ করেছেন বা এখনো করছেন সেগুলোর একটি তালিকা আপনার ডাক্তার কে দিন এবং তার পরামর্শ নিন। মনে রাখবেন কিছু কিছু ঔষধ আপনার গর্ভাবস্থায় গ্রহণ করা অত্যন্ত ক্ষতিকর হতে পারে আপনার নিজের ও সন্তানের জন্যে।৪) ধূমপান ও পান, জর্দা, গুল খাওয়া বন্ধ করুন: এগুলো আপনার Pregnancy তে অনেক সমস্যার সৃষ্ঠি করতে পারে। গর্ভপাত, প্লাসেন্টার জটিলতা এবং নিদৃষ্ট সময়ের আগে সন্তান জন্মদান ধূমপানজনিত কারণে হতে পারে। ধূমপান ভ্রুনের বৃদ্ধি প্রতিহত করে এবং শিশু মৃত্যুর সম্ভাবনা বাড়ায়। ধূমপানের ফলে ঠোঁট কাটা, বধিরতাসহ আরো অনেক অসুস্থতা হতে পারে আপনার শিশুটির। আপনার আসে পাশে যদি কেউ ধূমপান করে তবেও আপনি ও আপনার গর্ভস্থ সন্তান ক্ষতিগ্রস্ত হতে পারেন।
৫) মদ্যপান বন্ধ করুন: আপনি যত সামান্যই এ্যালকোহল গ্রহন করুন না কেন এটি আপনার গর্ভস্থ সন্তানের জন্য অত্যন্ত ক্ষতিকর। আপনার এ্যালকোহল গ্রহণের ফলে আপনার সন্তান কম ওজন নিয়ে জন্মানো, কানে না শোনা, শেখার সমস্যা ও কথা বলার সমস্যা নিয়ে জন্মাতে পারে। এছাড়াও আরো অনেক ক্ষতি করতে পারে সামান্য পরিমান এ্যালকোহল আপনার অনাগত শিশুটির। সুতরাং সম্পূর্ণরূপে পরিহার করুণ এ্যালকোহল এবং অতিঅবশ্যই অন্যান্য নেশা জাতীয় দ্রব৬) নিশ্চিত করুন আপনার বাড়ী এবং কাজের জায়গা নিরাপদ: কিছু কাজ এবং শখ আপনার ও আপনার অনাগত শিশুর জন্যে ক্ষতিকর হতে পারে। আপনি যদি নিয়মিত কোনো রাসায়নিক এর মধ্যে থাকেন (যেমন শিশা বা পারদ) বা কিছু জৈবিক এজেন্ট বা বিকিরণের কাছে থাকেন তবে অতিসত্ত্বর ওই স্থান ত্যাগ করে নিরাপদ স্থানে অবস্থান করুন। মনে রাখবেন কিছু পরিষ্কারকারী দ্রব্য (ক্লিনিং আইটেম), কীটনাশক, দ্রাবক এবং শিশা ইত্যাদি আপনার জন্যে বিপদজনক। এগুলো থেকে নিজেকে নিরাপদ রাখার চেষ্টা করুন এবং পরামর্শ করুন আপনার চিকিৎসকের সাথে।
আপনার শিশুর আকার এখন একটি তিলের সমান
