যেভাবে বেড়ে উঠছে আপনার সন্তানঃ
এ সপ্তাহে আপনার শিশুর ওজন প্রায় আড়াই আউন্স (৭১ গ্রাম) এবং উচ্চতা প্রায় ৪ ইঞ্চি। শিশুর পা এসময় হাতের চেয়ে বড় হয়ে যায়। সে তার হাত,পা ও শরীরের প্রতিটা জয়েন্ট ভালভাবে নাড়াতে পারে। ১৫তম সপ্তাহে আপনার শিশু ৪ ইঞ্চির একটি আপেলের সমান.

শিশু এখনও তার চোখের পাতা খুলতে পারে না। কিন্তু সে এখন আলোর প্রতি সংবেদনশীল। আপনি যদি নিজের পেটের ওপর ফ্ল্যাশলাইট বা টর্চের আলো ফেলেন, তবে শিশু পেটের মধ্যে নড়ে চড়ে বসে আর আলো উৎসের দিক থেকে নিজেকে সরিয়ে নিতে চায়। ইতোমধ্যে ওর স্বাদকুঁড়ি বা টেস্টবাড তৈরি হয়ে যায়, যদিও এসময় কোন খাবার টেস্ট করার দরকার পরে না।
১৫তম সপ্তাহে আপনার শিশু দেখতে যেমন

এ সময় শিশু নাক আর শ্বাসনালীর সাহায্যে অ্যামনিওটিক ফ্লুইড টেনে নিতে থাকে। এর মাধ্যমে ফুসফুসের ভিতরে বায়ুথলি তৈরি হতে থাকে। প্লাসেন্টা দেহের সম্পূর্ণ ফ্লুইডের নিয়ন্ত্রন বজায় রাখে। ইউরিনেশন সিস্টেমও পুরোপুরি সুগঠিত হয়ে যায়। প্যানক্রিয়াস বা অগ্নাশয় হতে ইনসুলিন নিঃসরণ শুরু করে।
যেভাবে বদলে যাচ্ছে আপনার জীবনঃ
শুরুর দিকের সমস্যা গুলো অনেকটা কাটিয়ে ওঠা উচিৎ। কিন্তু তারপরও আপনি নানা ধরনের অনাকাঙ্খিত লক্ষণের সম্মুখীন হতে পারেন। যেমন: আপনার নাক বন্ধ হয়ে যেতে পারে। এর কারন হতে পারে আকস্মিক হরমোনাল পরিবর্তন ও মিউকাস মেমব্রেনে অতিরিক্ত রক্ত সঞ্চালন। নাকে অতিরিক্ত রক্তের সঞ্ছালনের কারনে অনেকের নাক দিয়ে রক্ত পরে। এই সময়গুলোতে মা–বাবা শিশুর স্বাস্থ্য আর শিশুকে নিয়ে তাদের আগামী জীবন কেমন হবে সেই ব্যাপারে চিন্তিত থাকে। চিন্তা হওয়াটাই স্বাভাবিক। কিন্তু ভাল সংবাদ হচ্ছে, মায়ের শারীরিক অসুবিধাগুলো দিন দিন কমছে আর শারীরিক শক্তি ফিরে আসছে। এবং এই ২য় তিন মাস বেশির ভাগ মার ক্ষেত্রেই ভালভাবেই কাটে।
শিশুর নড়াচড়া অনুভব করাঃ
শিশুর নড়াচড়া আর কিক অনুভব করা প্রেগনেন্সির এক অন্যতম অভিজ্ঞতা। চলুন জেনে নেই যে, আপনার শিশু কবে থেকে কিভাবে আপনাকে তার উপস্থিতির জানান দিতে থাকবে-
কবে শিশুর নড়াচড়া প্রথম অনুভব করবেন?
শিশু ৭ম বা ৮ম সপ্তাহ থেকেই নড়াচড়া করতে পারে। কিন্তু আপনি ওর নড়াচড়া ১৬ থেকে ২২ সপ্তাহের মধ্যেই প্রথমবারের মত অনুভব করবেন। যারা আগেও মা হয়ছেন, তারা প্রথমবার মা হতে যাওয়া মহিলাদের চেয়ে আগে এই নড়াচড়া লক্ষ করে। কারন, তারা শিশুর নড়াচড়া আর পেটে গ্যাসজনিত সমস্যা কারনে শব্দের মধ্যে পার্থক্য বুঝতে পারেন। কিরকম হয় শিশুর নড়াচড়া? একেকজনের কাছে এই অনুভূতিটা একেক রকম হয়ে থাকে। কেউ বলে পেটের মধ্যে মনে হয় পপকর্ন ছোড়াছুড়ি চলছে। কারো কাছে মনে হয় যেন পেটে মাছ সাতার কাটছে বা প্রজাপতি নাচছে। কারো জন্য এটি টোকা দেয়ার বা বাবলস ভাসার অনুভুতি। প্রথম প্রথম এই মনে হতে পারে গ্যাসের কারনে এমন হচ্ছে। কিন্তু ধীরে ধীরে আপনি পার্থক্য বুঝে যাবেন। চুপচাপ শুয়ে বা বসে থাকার সময় ভালভাবে অনুভব করা যায়। শিশুর এই নড়াচড়া কমে গেলে কি তা চিন্তার বিষয়? আপনার শিশু ইতোমধ্যে নড়াচড়া শুরু করেছে। কিন্তু শিশুর ধাক্কা আর কিক গুলো এতটাও শক্তিশালী হয়নি যে আপনি তা বুঝতে পারবেন। শীঘ্রই কিক আর ধাক্কাগুলো আর তীব্র হবে এবং আপনি ঘন ঘন তা অনুভব করবেন। হঠাৎ যদি নড়াচড়া কম হয়ে যায়, তবে তা চিন্তার কারন। কারন এর মানে আপনার শিশুর কোন সমস্যা হচ্ছে। এক্ষেত্রে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। এ সপ্তাহের কাজঃ কথা বলুন আপনার সন্তানের সাথেঃ শিশুর সাথে কথা বললে মা আর শিশুর সম্পর্ক গভীর হয়। যদিও সামনা সামনি কথা বলা সম্ভব না, তবু শিশুর সাথে কথা বলা উচিত। শিশুর সাথে আপনার সারাদিনের গল্প শেয়ার করুন। তাকে নিয়ে আপনার স্বপ্নের কথা বলুন। জন্মের পরও এই অভ্যাসটা চালিয়ে যাওয়া উচিত। এতে আপনার সন্তান তাড়াতাড়ি কথা বলতে শিখবে। Pregnancy এর পরের সপ্তাহে আরও কি কি পরিবর্তন আপনার এবং আপনার শিশুর মধ্যে আসছে তা জানতে চলে যান আমাদের পরবর্তী লিঙ্কে।