ToguMogu থেকে আমরা Expecting Parents দের জন্যে প্রকাশ করছি Pregnancy Series. আজকের লেখায় আমরা এখানে তুলে ধরছি Pregnancy এর আঠারতম সপ্তাহ
যেভাবে বেড়ে উঠছে আপনার সন্তানঃ
আপনার শিশুর ওজন এখন প্রায় ৭ আউন্স (১৯৮ গ্রাম) আর উচ্চতা প্রায় সাড়ে ৫ ইঞ্চি। এ সপ্তাহে শিশু তার হাত–পা বেশ সহজে নাড়াচাড়া করতে পারে। তাই এখন থেকে শিশুর নড়াচড়াগুলো আরও সহজে বুঝা যাবে।
১৮তম সপ্তাহে আপনার শিশু সাড়ে ৫ ইঞ্চির একটি ক্যাপসিকামের সমান

শিশুর রক্তের শিরা- উপশিরাগুলো এখন ত্বকের মধ্য দিয়ে ভালভাবে দেখা যায়। স্নায়ুতন্তুর আশেপাশে মায়লিনের আবরণ সৃষ্টি হওয়া শুরু হয়। আর স্নায়ুতন্তু এই মায়লিন থেকেই পুষ্টি নিতে থাকেন। এই প্রক্রিয়া বাচ্চার জন্ম পর্যন্ত চলে। আসন্ন সন্তান যদি মেয়ে হয় তবে ইতোমধ্যে তার জরায়ু আর ফেলোপিয়ান টিউব তৈরি হওয়া শুরু হয়েছে। আর যদি ছেলে হয়, তবে তার যৌনাঙ্গ সৃষ্টি হওয়া শুরু হয়েছে। যদিও আল্ট্রাসাউন্ড টেস্টে যৌনাঙ্গ নাও দেখা যেতে পারে এখন।
১৮তম সপ্তাহে আপনার শিশু দেখতে যেমন

যেভাবে বদলে যাচ্ছে আপনার জীবনঃ
ক্ষুধা লাগা, হঠাৎ খাওয়া বাড়িয়ে দেয়া, কোন একটা বিশেষ খাবার খেতে ইচ্ছা জাগা- এসব Pregnancy সময়কার সাধারন ব্যাপার। তবে যাই খাবেন তা স্বাস্থ্যকর হতে হবে। আর ঢিলাঢালা কাপড় পরাটা এখন অবশ্যকীয়। কারন আপনার বাচ্চা আর পেট উভয়ই বাড়ছে। এ সপ্তাহের মধ্যে আপনার কার্ডিও-ভাস্কুলার সিস্টেমে বেশ পরিবর্তন আসবে। এই ট্রাইমেস্টারে আপনার ব্লাডপ্রেশার আগের চেয়ে অনেক কমে যাবে। তাই শোয়া অথবা বসা থেকে হঠাৎ উঠে যাবেন না। এতে মাথা ঘুরে পরে যাবার সম্ভাবনা থাকে। শোয়ার সময় একদিকে কাত হয়ে শোয়া ভাল। কাত হয়ে না হলেও একদিকে ঝুকে শোয়া ভাল। নতুবা পুরোপুরি চিৎ হয়ে শুইলে জরায়ুর চাপে একটি প্রধান শিরা দিয়ে রক্ত চলাচল কমে যেতে পারে। আরামের জন্য পায়ের নিচে বালিশ দেয়া যায়। যদি আপনি এখন আলট্রাসাউন্ড টেস্ট না করিয়ে থাকেন, তবে জলদি করিয়ে নিন। এর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার শিশু কতটুকু বেড়ে উঠেছে। জানতে পারবেন প্লাসেন্টা আর অ্যাম্বিলিকাল কর্ড কি অবস্থায় আছে। জানতে পারবেন আপনার কয়টি সন্তান হতে যাচ্ছে- এক না একাধিক? এ টেস্টের মাধ্যমে হয়তো আপনার সোনামণিকে পেটের মধ্যে ঘুরতে বা আঙ্গুল চুষতে দেখতে পারেন। ডাক্তারকে বলে একটি প্রিন্ট-আউট বের করে রাখতে পারেন
আপনার Pregnancy সময়কার ব্যায়াম
- ব্যায়ামের রুটিন বদলানোর দরকার আছে কি?
বেশির ভাগ ক্ষেত্রেই যদি Pregnancy তে কোন জটিলতা না থাকে তবে এতদিন যে ব্যায়াম করে এসেছেন তাই চালিয়ে যেতে পারেন। শুধু বেড়ে ওঠা পেটের সাথে মানিয়ে ব্যায়াম গুলোকে হালকা বদলে নেয়া যেতে পারে। অতএব, সাধারন ব্যায়াম চালিয়ে যেতে থাকুন এবং লাফানো, ঝাকানো, চিৎ হয়ে শোয়া ইত্যাদি পরিহার করুন। আমি ব্যায়াম করি না। কিভাবে শুরু করতে পারি? শুরুতে আপনার ডাক্তার বা কোন শরীরচর্চা কেন্দ্র থেকে ব্যায়ামের ব্যাপারে জেনে নিন। প্রথমদিকে কিছু হালকা ব্যায়াম দিয়ে শুরু করুন। অল্প অল্প সময় নিয়ে ব্যায়াম করুন। ধীরে ধীরে ব্যায়ামের সময় বাড়িয়ে দিন। সাধারণত শুরু করার জন্য হাটা সবচেয়ে ভাল আর সহজ উপায়। আর হাটার জন্য আলাদা করে কিছু কেনাও লাগে না। কেবল একজোড়া জগিং সু থাকলেই সাঁতারও বেশ ভাল উপায়।সাঁতারে বাড়তি ওজনের কারনে কোন সমস্যা হয় নযোগ ব্যায়াম (Yoga) করতে পারেন। এতে শরীর মজবুত হয় এবং সব ব্যাথা দূর হয়ে যা
- Kegel exercises কী?
কেগেল এক ধরনের ব্যায়াম যা আমাদের পেলভিক ফ্লোরের মাংশপেশিগুলোকে দৃঢ় করে। পেলভিক ফ্লোর আসলে জরায়ু, যোনি, মলদ্বার, পিত্ত ইত্যাদি ধারন করে। তাই এই পেলভিক ফ্লোরকে মজবুত করার ব্যায়াম খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া এই ব্যায়ামের মাধ্যমে লেবারের ২য় স্তরেও সুবিধা হয়। এমনকি শিশুর জন্মের পর সিলাই শুকাতে ও সুস্থ হতে সাহায্য করে এই ব্যায়াম।
এ সপ্তাহের কাজঃ
Pregnancy ও শিশুর জন্ম সংক্রান্ত বিষয়ে পড়াশুনা করুনঃ Pregnancy এবং শিশুর জন্ম থেকে লালন পালন – প্রতিটি বিষয়ে পড়াশুনার বিকল্প নেই। ইন্টারনেটের যুগে আপনি ঘরে বসে অনেক বিষয় সম্পর্কে জেনে নিতে পারবেন। বাংলাদেশে আমরা- ToguMogu নিয়মিতভাবেই এই বিষয়গুলির উপর তথ্য শেয়ার করার চেষ্টা করে যাচ্ছি। ইন্টারনেট ছাড়াও আপনি আশেপাশের অভিজ্ঞ মানুষদের কাছে থেকে পরামর্শ নিতে পারেন। Pregnancy এর পরেরআরও কি কি পরিবর্তন আপনার এবং আপনার শিশুর মধ্যে আসছে তা জানতে চলে যান আমাদের পরবর্তী লিঙ্কে।