ToguMogu Pregnancy Series: সপ্তাহ ২৪

ToguMogu থেকে আমরা Expecting Parents দের জন্যে প্রকাশ করছি Pregnancy Series. আজকের লেখায় আমরা এখানে তুলে ধরছি Pregnancy এর চব্বিশতম সপ্তাহ

কিভাবে আপনার জীবনে পরিবর্তন আসছে :

গত কয়েক সপ্তাহে আপনার জরায়ুর উপরি অংশ বৃদ্ধি পেয়ে আপনার নাভির উপরে উঠেছে । আপনার গর্ভাশয়টি এখন একটি বড় সসার খেলার বল এর আকৃতি পেয়েছে । অধিকাংশ গর্ভবতী মহিলাই এ সময় রক্তের গ্লুকোজ (GCT ) এর পরিমান জানার জন্যে পরীক্ষা করে থাকেন । কারণ এই সময় অধিকাংশ মহিলার রক্তের গ্লুকোজ এর পরিমান বৃদ্ধি পায় যা গর্ভকালীন ডায়বেটিস নামে পরিচিত । এ কে গর্ভকালীন হাই ব্লাড সুগার কন্ডিশন ও বলা হয় ।

এববস্থায় আপনি যদি ডায়াবেটিস বা হাই ব্লাড সুগার নিয়ন্ত্রণ না করেন তবে নরমাল ডেলিভারি করতে জটিলতায় পড়তে পারেন কারণ আপনি হাই ব্লাড সুগার এ ভুগলে আপনার গর্ভস্থ শিশুর বৃদ্ধি স্বাভাবিক এর চেয়ে বেশি হবে , ফলে আপনি বাধ্য হবেন সিজারিয়ান অপারেশন করাতে । এ ছাড়া আপনি আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণে না নিলে আপনার শিশুর অনেক জটিলতা সৃস্টি হতে পারে যেমন জন্মের সময় সাভাবিক এর চেয়ে নিম্ন রক্ত চাপ নিয়ে জন্ম নেয়া । তবে হা GCT পরীক্ষার ফল পজিটিভ হলেই গেসটাশনাল ডায়বেটিস নাও হতে পারে , কিন্তু তখনি আপনাকে (GTT ) বা গ্লুকোজ টলারেন্স টেস্ট করে নিশ্চিত হতে হবে । আপনি যদি প্রিম্যাচ্যুর শিশু জন্মের লক্ষণ গুলো না জানেন তবে  নিম্নের আলোচনায় অবগত হবেন।

প্রিম্যাচিউর বা প্রিটার্ম শিশুর জন্মের লক্ষণ গুলো জেনে নিন :

১) আপনার যোনি থেকে যদি তরল পদার্থ নির্গত হয় ।

২) আপনার যোনি থেকে যদি রক্ত বা গোলাপি রঙের তরল বা রক্ত মিশ্রিত তরল নির্গত হয় ।

৩) পেটে ব্যাথা , মাসিক রক্ত স্রাব এর সময়ের মতো ক্র্যাম্পিং যদি ঘন্টায় চার বারের বেশি হয়।

৪)পেলভিক এরিয়ায় যদি চাপ অনুভব করেন , মনে হয় যে আপনার শিশুটি নিচের দিকে চাপ দিচ্ছে ।

৫) হালকা কোমরে ব্যাথা ,যদি পূর্বে এজাতীয় ব্যাথার ইতিহাস না থাকে ।

এজাতীয় লক্ষণ গুলো যদি সাঁইত্রিশ সপ্তাহের আগে আপনি অনুভব করেন তবে অতিসত্ত্বর আপনার ডাক্তার এর সাথে পরামর্শ করুন ।

ToguMogu Logo

ToguMogu is a parenting app offering essential support from family planning to raising children up to age 10.

ToguMogu

Contact

  • +88 01958636805 (Customer Care)
  • [email protected]
  • House 9, Sonargaon Janapath Road, Sector 12, Uttara, Dhaka 1230, Bangladesh

Copyright © 2026 ToguMogu All rights reserved.