ToguMogu থেকে আমরা Expecting Parents দের জন্যে প্রকাশ করছি Pregnancy Series. আজকের লেখায় আমরা এখানে তুলে ধরছি Pregnancy এর পঁচিশতম সপ্তাহ।
আপনার গর্ভের পঁচিশ তম সপ্তাহ চলছে । মাথা থেকে পা পর্যন্ত আপনার শিশুর দৈর্ঘ সাড়ে তেরো ইঞ্চি । তার ওজন দেড় পাউন্ড । এটা গড় ওজনের চেয়ে বেশি নয় , তবে শিগ্রই সে ওজন প্রাপ্ত হতে যাচ্ছে । তার ভাজ পড়া চামড়া মসৃন হওয়া শুরু করেছে এবং পর্যায় ক্রমে নবজন্ম লাভ করা নাদুস নুদুস শরীরে পরিনত হতে যাচ্ছে । তার শরীরে আরো লোম গজাচ্ছে । আপনি যদি তাকে দেখতে পেতেন তাহলে রং ও টেক্সচার উপলব্ধি করতে পারতেন ।
যেভাবে পরিবর্তন আসছে আপনার জীবনে:
এসপ্তাহে আপনার বাহ্যিক ও শারীরিক অনেক পরিবর্তন ঘটে । শুধু আপনার শিশুর চুল বা লোমই বৃদ্ধি পায়না , সেইসাথে আপনার নিজের কেশ রাশিও মেঘময় উজ্জ্বল এবং মসৃন হয়ে উঠে । হরমোনাল পদ্ধতিকে ধন্যবাদ যে আপনার কেশ রাশি উজ্জ্বল ও মসৃণতা হরমোনের কারণে সৃস্টি হয়েছে । এখনই এই পূর্ণতা উপভোগ করুন । শিশুর জন্মের পরে এই উজ্জ্বলতা হারাবে এবং বাড়তি চুল গুলোও ঝড়ে পরে যাবে । আপনি হয়তো আরো অনুভব করতে পারছেন আগের মতো স্বাচ্ছন্দে আপনি চলা ফেরা করতে পারছেননা । আপনার চিকিৎসক যদি অন্য কোনো পরামর্শ না দিয়ে থাকেন তবে আপনার ব্যায়াম নিয়মিত চালিয়ে যান কিন্তু অবশ্যই এ ক্ষেত্রে কিছু নিরাপত্তা ও নিয়ম মেনে চলবেন : যদি আপনি বেশি ক্লান্ত হয়ে পড়েন কিংবা ব্যাথা অনুভব করেন , মাথা ঘুরা অনুভব করেন অথবা শাসকষ্ট অনুভব করেন তখন ব্যায়াম বা পরিশ্রমের কাজ বন্ধ করে দিন ।
চিৎ হয়ে শোবেননা এবং এ সমস্ত ব্যায়াম এড়িয়ে চলুন যেখানে আপনি ভারসাম্য হারাতে পারেন । প্রচুর পরিমানে বিশুদ্ধ পানি পান করুন ।
যখন আপনি ডায়বেটিস টেস্ট করতে যাবেন তখন একই সাথে এনিমিয়া পরীক্ষাও করে ফেলুন । রক্তের এই পরীক্ষায় যদি দেখা যায় যে আপনি আয়রন কম জনিত এনিমিয়ায় ভুগছেন ( সবচাইতে কমন এনিমিয়ার ধরণ ) আপনার চিকিৎসক হয়তো আয়রণ সাপ্লিমেন্ট গ্রহণ করার পরামর্শ দিবেন ।
আপনি এখনো শিশুর নাম সম্পর্কে চিন্তা করেছেন কি ? সুন্দর নাম নির্বাচন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত । এটি নিশ্চয়ই অর্থপূর্ণ পারিবারিক এবং বংশ ইতিহাস সমৃদ্ধ হলে ভালো হয় । অনেকে আবার প্রিয় স্থান , যে জায়গায় মধুচন্দ্রিমা হয় সে জাহগার নাম , সাহিত্য বা ফিল্ম কিংবা বিখ্যাত প্রিয় ব্যাক্তিত্বের নাম থেকে বেছে নেন । আপনি চাইলে ওয়েবসাইট থেকেও আপনার পছন্দের নাম টি বেছে নিতে পারেন । এ সময় নাম সিলেক্ট করলে আপনাকে ছেলে এবং মেয়ে দুটো নামই বাছাই করতে হবে কারণ আপনি এখনো জানেন না যেয়ে আপনার গর্ভের সন্তান টি ছেলে না মেয়ে ।