ToguMogu থেকে আমরা Expecting Parents দের জন্যে প্রকাশ করছি Pregnancy Series. আজকের লেখায় আমরা এখানে তুলে ধরছি Pregnancy এর ছাব্বিশ তম সপ্তাহ।
যেভাবে আপনার শিশুর বৃদ্ধি ঘটেঃ
আপনার গর্ভে আপনার প্রিয় শিশুটি ২৬ তম সপ্তাহে পদার্পন করেছে । এ সপ্তাহে তার স্নায়ুর নেটওয়ার্ক কানের সাথে আরো উন্নত হচ্ছে পূর্বের চেয়ে । সে এখন শুনতে পাচ্ছে আপনার কথাবার্তার শব্দ এমনকি আপনি অন্য জনের সাথে যে কথোপকথন করছেন তাও । সে এখন এমনিয়টিকের যে তরলে ভাসমান আছে সেখান থেকে কিছু পরিমান এমনিয়টিক ফ্লুইড সে নিশ্বাস এর সাথে গ্রহণ এবং ত্যাগ করছে । তার এই প্রক্রিয়া ফুসফুসের উন্নয়নের জন্যে অত্যন্ত জরুরী । তার এই তথাকথিত শ্বাস প্রশ্বাসের প্রাকটিস জন্মের পরে বাইরের জগতের অক্সিজেন গ্রহণ করার উপযোগী করে তুলে। এসময় আপনার শিশুটি ক্রমশ শিশু-চর্বি যুক্ত হচ্ছে । এখন তার ওজন পৌনে দুই পাউন্ড এর একটু কম এবং লম্বায় ১৪ ইঞ্চি এর মতো পা থেকে মাথা পর্যন্ত । আপনার শিশুটি যদি একটি ছেলে শিশু হয় তবে তার অন্ডকোষ বৃদ্ধি হতে শুরু করেছে এবং তা পূর্ণতা পেতে দুই থেকে তিন ম্যাস সময় লাগবে ।
আপনার জীবনে যেভাবে পরিবর্ত আসেঃ
এসপ্তাহে আপনি আপনার মাতৃত্ব জনিত চিকিৎসকের সাক্ষাৎ নিয়েই হয়তো ব্যাস্ত , আপনার অনাগত শিশুটির জন্য রুম প্রস্তুত করুন এবং নিয়মিত অন্যান্য সব দায়িত্ব চালিয়ে যান । আপনার খাওয়া দাওয়ারর ব্যাপারে নিশ্চিত হউন । আপনার ডায়েটেশীয়ান বা চিকিৎসকের পরামর্শ মতো পর্যাপ্ত পুষ্টিকর খাবার গ্রহণ করুন । খাবার এর তালিকায় ফলমূল এবং সবজি রাখার চেষ্টা করুন । আশ যুক্ত খাবার গ্রহণ করা ভালো । এসময় একবারে বেশি খেলে আপনি শারীরিক অস্বস্তি বোধ করতে পারেন তাই স্বল্প মাত্রায় কিছুক্ষন পর পর খান । মনে রাখবেন এসময় কিছুতেই দীর্ঘ সময় না খেয়ে থাকবেন না । আরো নিশ্চিত করুন আপনার পর্যাপ্ত বিশ্রাম ।
এসপ্তাহে আপনার রক্ত চাপ কিছুটা বৃদ্ধির দিকে থাকবে । যদিও এখনো কম আপনার গর্ভধারণের সময়ের আগের চেয়ে । সাধারণত প্রথম ত্রৈমাসিক এর পর থেকে রক্ত চাপ কমতে থাকে যা বাইশ থেকে চব্বিশ সপ্তাহে সর্বনিম্নে অবস্থান করে ।
প্রিক্লাম্পশিয়া উচ্চ রক্ত চাপ দ্বারা চিহ্নিত একটি গুরুতর অসুস্থতা । ইহা সাধারণত ৩৭ সপ্তাহের পরে দেখা যায় কিন্তু এর পূর্বেও হতে পারে । তাই এখনই সতর্কতা অবলম্বন করুন এবং লক্ষণ গুলো সম্পর্কে সচেতন হন । আপনার চক্ষু ফুলে যাওয়া , চোখের চার পাশে ফুসকুড়ি দেখা দেয়া , আপনার হাত সামান্য ফুলে যাওয়া , আপনার পা বা পায়ের গোড়ালি হটাৎ ফুলে যাওয়া এবং আপনার ওজন দ্রুত বৃদ্ধি পাওয়া ( সপ্তাহে ৪ থেকে ৫ পাউন্ডের বেশি ) – এজাতীয় লক্ষণ গুলো দেখা দিলে অতিসত্ত্বর আপনার চিকিৎসকের সাথে দেখা করুন ।
আরো গুরুতর প্রিক্লাম্পশিয়া হলে আপনি অন্যান্য উপসর্গ গুলোর সম্মুখীন হতে পারেন, যেমন তীব্র মাথা ব্যাথা , দৃষ্টির পরিবর্তন ( আলোতে সংবেদনশীলতা ) , আপনার উপরের পেটে তীব্র ব্যাথা , কিছুক্ষনের জন্যে স্মৃতি শক্তি হারানো অথবা বমি হওয়া ।
যদি নিম্ন পশ্চাৎ দিকে হালকা ব্যাথা অনুভব করেন তবে আপনি আপনার বৃদ্ধি প্রাপ্ত গর্ভাশয় কে ধন্যবাদ দিন। যা আপনার মাধ্যাকর্ষণ কেন্দ্র কে বদলে দেয় , পেট এর মাংসপেশিকে দুর্বল করে দেয় এবং স্নায়ুর উপরে চাপ প্রয়োগ করে। আপনার হরমোন এর পরিবর্তন সংযোএবং লিগামেন্ট গুলোকে শিথিল করে দেয় এছাড়া আপনি যে অতিরিক্ত ওজন বহন করছেন অর্থাৎ আপনার মংস্যপেশী এবং হার এর সংযোগগুলোর জন্য অতিরিক্ত পরিশ্রম, যেটা দিন শেষে আপনাকে আরো দুর্বল করে দেয় । হাটা , অল্প বা দীর্ঘসময় এর জন্যে বসা , পা নমন এবং উত্তোলন এ আপনার পিছনের ব্যাথা কিছুটা উপশম হতে পারে ।