ToguMogu থেকে আমরা Expecting Parents দের জন্যে প্রকাশ করছি Pregnancy Series. আজকের লেখায় আমরা এখানে তুলে ধরছি Pregnancy এর সাতাশ তম সপ্তাহ।
কিভাবে বৃদ্ধি পাচ্ছে আপনার সন্তান :
আপনার গর্ভধারণের ২৭ তম সপ্তাহে প্রবেশ করেছেন আপনি । এসপ্তাহে আপনার শিশুটি দৈর্ঘে গড়ে ১৪ ইঞ্চি লম্বা এবং প্রায় ২ পাউন্ড এর মতো ওজন প্রাপ্ত হয়েছে ।
২৭ তম সপ্তাহে আপনার শিশু দেখতে যেমন

নিয়মিত বিরতি নিয়ে সে এখন ঘুমাচ্ছে এবং জাগ্রত হচ্ছে , এমনকি মাঝে মাঝে সে তার আঙ্গুল চুষছে ।এসপ্তাহে তার মস্তিষ্কের টিস্যু আরো উন্নত হচ্ছে , এখন আপনার শিশুটির মস্তিষ্ক অনেক সক্রিয় । যদিও তার ফুসফুস এখনো পূর্ণতা পায়নি। আপনার শিশু দেখতে এখন বাধা কপির আকারে

এ সময় যদি কোনো কারণে আপনার সন্তান ভূমিষ্ট হয় তবে তাকে বাঁচিয়ে রাখার জন্যে অত্যন্ত উন্নত চিকিৎসা পদ্ধতি এবং যন্ত্রপাতির দরকার । যাকিনা আমাদের মতো দেশের ক্ষেত্রে অত্যন্ত ব্যায়বহুল । এখন আপনি হয়তো আপনার শিশুর ছন্দময় নড়াচড়া অনুভব করবেন সেটা এখন থেকে খুবই স্বাভাবিক । এ যেন ভূমিষ্ট হওয়ার আগেই মায়ের সাথে মজার খেলায় মেতে উঠা । বিচলিত হবেননা , বরং উপভোগ করুন তার মৃদু পদাঘাত । যেন সে মা কে সর্বক্ষনই জাগিয়ে রাখছে তার খেলার সাথী হবার জন্যে । আসলে মা এবং সন্তানের মধ্যে যে নিবিড় বন্ধন তা এখন থেকেই সূচনা হয় । অতএব ভাবুন আপনার শিশুটি পরম নিশ্চিন্তে খেলা করছে আপনার ই ক্রোড়ে ।
যেভাবে পরিবতন আসে আপনার জীবনেঃ
দ্বিতীয় ত্রৈমাসিক আপনার দোরগোড়ায় , আপনার শরীর চূড়ান্ত পরিবর্তনের জন্যে তৈরী হচ্ছে । এসপ্তাহে আপনি কিছু নতুন উপসর্গ টের পাবেন । আপনার পিঠ কোমর ধরে আসবে , যখন তখন পায়ের মাংস পেশী ক্র্যাম্প করবে । এটা এক ধরণের ব্যাথা , মনে হয় মাংস পেশী একদিকে টেনে নিয়ে যাচ্ছে । কখনো কখনো তীব্র ব্যাথা অনুভূত হয় । এ সমস্যা হলে যথাসম্ভব রিলাক্স মুড এ থাকার চেষ্টা করুন, বসা বা শোয়া অবস্থায় । পা গুলো আপনার অতিরিক্ত ওজন বহন করছে । আপনার বৃদ্ধি প্রাপ্ত জরায়ু শিরার উপরে চাপ প্রয়োগ করছে যাতে পা থেকে রক্ত ফিরে আসছে হৃদপিন্ডে ।
দুর্ভাগ্য বসত আপনার গর্ভাবস্থার অগ্রগতিতে পেশী ক্র্যাম্প আরো বৃদ্ধি পাবে । এটা সাধারণত রাতের বেলা হয় তবে দিনেও হতে পারে । যখন আপনার পায়ে ক্র্যাম্প হয় তখন পা রিলাক্স এবং সোজা করার চেষ্টা করুন , এতে কিছুটা আরাম পাবেন । পা সোজা করুন , মৃদু ভাবে আঙ্গুল গুলি উরুর দিকে টেনে আনুন , কিছুক্ষন হাঁটুন কিংবা ক্র্যাম্প কৃত স্থানের পেশী হালকা ভাবে ম্যাসেজ করুন , এতে অনেকটা আরাম পাবেন ।
আপনি যদি আপনার শিশুর জন্মের পরবর্তী সময়ের জন্ম নিয়ন্ত্রণ ব্যাবস্থা গ্রহণ করতে চান তবে এখনই আলোচনা করে সিদ্ধান্ত নেয়া উচিত । এ ব্যাপারে আপনার চিকিৎসক এবং আপনার স্বামী আপনাকে সু-পরামর্শ দিতে পারবেন । এখনই সিদ্ধান্ত নেয়া এজন্যে জরুরি যে অপারেশন জাতীয় কিছু স্থায়ী গর্ভ নিরোধ ব্যাবস্থা শিশু জন্মের সময় ই চিকিত্সকেরা করে থাকেন ।
আপনি আপনার শিশুর জন্মদান সিজারিয়ান পদ্ধতিতে কিংবা ন্যাচারাল পদ্ধতিতে করবেন সেটার ও সিদ্ধান্ত নেয়ার সময় এখন । আপনি নিয়মিত আপনার চিকিৎসকের সাথে দেখা করুন এবং আপনার লক্ষণীয় উপসর্গ গুলি তাকে জানান , তিনি প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যদি মনে করেন স্বাভাবিক জন্মদান সম্ভব তবে সে সিদ্ধান্তনিবেন । এ বিষয় চিকিৎসকের মতামত কে গুরুত্ব দিন কারণ তিনিই ভালো বুঝবেন আপনার ও আপনার শিশুর নিরাপত্তার বিষয়ে । এসময় কুসংস্কারাছন্ন কোনো সিদ্ধান্ত নেয়া ঠিক নয় , কারণ চিকিৎসা ব্যাবস্থায় অনেক উন্নয়ন ঘটেছে এবং আপনি এর সুফল পেতে পারেন সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেই ।