ToguMogu থেকে আমরা Expecting Parents দের জন্যে প্রকাশ করছি Pregnancy Series. আজকের লেখায় আমরা এখানে তুলে ধরছি Pregnancy এর আটাশ তম সপ্তাহ।
আপনি আপনার গর্ভধারণের ২৮ তম সপ্তাহে প্রবেশ করেছেন । এসপ্তাহে আপনার শিশুর ওজন শোয়া ২ পাউন্ড এবং দৈর্ঘ ১৪.৮ ইঞ্চি পা থেকে মাথা পর্যন্ত । তার আকৃতি একটা বড় সাইজের বেগুন এর মতো ।

সে এখন তার চক্ষু নাচাতে পারে , কখনো পিট্ পিট্ করে তাকায় , কখনো বা বন্ধ করে রাখে । তার দৃষ্টি শক্তির অনেক উন্নয়ন ঘটেছে । আপনার গর্ভের ভিতরে থেকেই সে বাইরের আলোর ঝলকানি দেখতে পাচ্ছে । সে তার মস্তিষ্কে কোটি কোটি নিউরোনের উন্নয়ন ঘটাচ্ছে এবং শরীরে আরো চর্বি সঞ্চিত করছে বাইরের জগতের সাথে খাপ খাওয়ানোর জন্য । ২৮তম সপ্তাহে আপনার শিশু দেখতে যেমন

যেভাবে আপনার পরিবর্তন আসেঃ
আপনি হয়তো বাড়িতে অলস সময় কাটাচ্ছেন । এসপ্তাহে তৃতীয় এবং শেষ ত্রৈমাসিক শুরু হচ্ছে । এসময় আপনি প্রতি দুই সপ্তাহে একবার আপনার ডাক্তার এর সাথে দেখা করবেআপনার ঝুঁকির কারণ গুলোর উপর নির্ভর করে আপনার চিকিৎসক এ সপ্তাহে আপনার HIV এবং সিফিলিস পরীক্ষার উপদেশ দিবেন । আরো উপদেশ দিবেন ক্লামাইডিয়া এবং গনোরিয়া কালচার এর । আপনার সন্তান প্রসবের পূর্বে আপনার স্বাস্থ্য গত অবস্থা জানার জন্যে এই পরীক্ষা গুলো দরকার । এছাড়া ও ইতিপূর্বে আপনার রক্তে যদি উচ্চ গ্লুকোজ থেকে থাকে তবে এখন আপনাকে দেয়া হতে পারে তিন ঘন্টার গ্লুকোজ সহনশীলতার পরীক্ষা (GTT ) । এছাড়া আপনার প্রথম মাতৃত্বের পরীক্ষার সময়ের ফলে যদি দেখা যায় আপনার রক্তের গ্রুপ Rh ন্যাগেটিভ তবে আপনার এন্টিবডি গুলো আপনার শিশুর রক্তে আক্রান্ত হতে পারে । তা রোধ করার জন্য আপনার শরীরে Rh ইম্যুনোগ্লোবুলিং ইনজেকশন দেয়া হতে পারে । আপনার শিশুটি যদি Rh পজিটিভ গ্রুপের রক্তের বাহক হয় তবে তার জন্মের পরে আপনি আর, আই, আইনোগ্লোবুলিন এর আরেকটি ইনজেকশন পেতে পারেন ।এসময় কিছু মহিলারা তাদের পায়ের নিম্ন ভাগ এ একটি অপ্রীতিকর অনুভূতি অনুভব করেন । পা শিথিল করার সময় বা ঘুমানোর সময় এটি থেকে নিস্কৃতি পাওয়ার অক্লান্ত চেষ্টা করেন । যদি এই অবস্থা থেকে কিছুক্ষন এর জন্যেও অব্যাহতি পান পা স্থান্তরিত করে তবে আপনি হয়তো রেস্টলেস লেগ সিনড্রোম বা RLS নামক একটি উপসর্গে ভুগছেন । এই RLS এর কারণ এখনো নিশ্চিত ভাবে শনাক্ত করা যায়নি । তবে গর্ভবতী মায়েদের মধ্যে এটি একটি সাধারণ উপসর্গ ।আপনার পা প্রসারিত করুন কিংবা হালকা ম্যাসেজ করুন এতে কিছুটা উপশম বোধ করবেন । এসময় আপনি ক্যাফিন গ্রহণ থেকে বিরত থাকুন কারণ ক্যাফিন গ্রহণ আপনার অবস্থার আরো অবনতি ঘটাতে পারে । আপনি হয়তো জানেন চা এবং কফিতে এই ক্যাফেইটে থাকে । আপনার চিকিৎসককে জিজ্ঞাসা করুন যদি আপনি আপনার আয়রন সাপ্লিমেন্ট গুলো শুরু করতে চান । কখনো কখনো আয়রন বা লোহা RLS থেকে উপশম করে ।
প্রিক্লাম্পশিয়া সম্পর্কে জেনে নিনঃ
প্রিক্লাম্পশিয়া একটি গুরুতর অবস্থা যা গর্ভবতী মহিলাদের পাঁচ শতাংশের মধ্যেই দেখা যায় । গর্ভধারণের বিশ সপ্তাহের মধ্যে উচ্চ রক্ত চাপ এর সাথে অন্য কমপক্ষে একটি উপসর্গ থাকলে এই রোগ এ আক্রান্ত বলে মনে করা হয়প্রিক্লাম্পশিয়া আক্রান্ত মহিলারা তাদের প্রসবের নির্ধারিত তারিখের কাছাকাছি এসে হালকা উপসর্গ অনুভব করেন এবং সে ও তার শিশু বেশির ভাগ ক্ষেত্রেই নিরাপদ থাকেন । কিন্তু প্রিক্লাম্পশিয়া যখন তীব্র আকার ধারণ করে তখন এটি অনেক অঙ্গকে আক্রান্ত করে, এমন কি জীবনও হুমকিতে ফেলতে পারে । এ অবস্থা হলে একমাত্র উপায় দ্রুত শিশুর প্রসব করিয়ে ফেলা। ।