ToguMogu Pregnancy Series: সপ্তাহ ৪১

প্রেগন্যান্ট মায়েরা, কেমন চলছে জীবন? নির্ধারিত সময়ের চেয়ে একটু বেশিই লম্বা হচ্ছে আপনার প্রেগনেন্সি জীবন। তবে চিন্তা করবেন না। কেবল ৫% মায়েদের ক্ষেত্রেই কেবল একদম নির্ধারিত সময়ে ডেলিভারি হয়। তাই আপনার জীবনেও অস্বাভাবিক কিছু হচ্ছে না। নিশ্চিন্ত থাকুন।

কিভাবে বেড়ে উঠছে আপনার সন্তান?

আপনার সন্তানের ওজন এখন প্রায় ৮ পাউন্ড। আর লম্বায় মোটামুটি ২০ ইঞ্চি। এই অবস্থায় বেশিদিন গর্ভের ভিতর থাকা মা ও শিশু উভয়ের জন্যই ক্ষতিকর। এসময়ে ডাক্তার আপনারকে লেবার ইন্ডিউসিং জন্য পরামর্শ দিবেন। সাধারনত নির্ধারিত সময়ের ১-২ সপ্তাহের মধ্যে লেবার পেইন না হলে ইন্ডিউসিং করে ফেলাই ভাল।

কিভাবে বদলে যাচ্ছে আপনার জীবন?

প্রেগনেসির বেশ অনেক দিন পার হয়ে গেছে। এখনও সেই মহা- আকাঙ্খিত দিনটি আসল না। হয়তো আপনি অনেকটাই হতাশ। আত্মীয়স্বজনরা হয়তো ফোন করে বারবার জিজ্ঞেস করছে। পেট অনেকটাই ফুলে উঠেছে। চলতে ফিরতেও কষ্ট হচ্ছে। এসময় দুশ্চিন্তা কমানো কঠিন। তাও চেষ্টা করুন দুশ্চিন্তা না করতে। আপনি সারাজীবন প্রেগন্যান্ট থাকবেন না। কয়েকটা দিন ধৈর্য ধরুন।

হয়তো এই সপ্তাহের মধ্যেই আপনার লেবার পেইন শুরু হয়ে যাবে। আর যদি তা না হয় তবে সামনের সপ্তাহের মধ্যেই ডাক্তার আপনার লেবারকে ত্বরান্বিত করার ব্যবস্থা নিবেন। পরিস্থিতির ওপর ভিত্তি করে বিভিন্ন রকম ওষুধ ব্যবহার করে লেবারকে ত্বরান্বিত করা হয়।

ToguMogu Logo

ToguMogu is a parenting app offering essential support from family planning to raising children up to age 10.

ToguMogu

Contact

  • +88 01958636805 (Customer Care)
  • [email protected]
  • House 9, Sonargaon Janapath Road, Sector 12, Uttara, Dhaka 1230, Bangladesh

Copyright © 2026 ToguMogu All rights reserved.