সানজিদা সুমনা
সানজিদা সুমনা বর্তমানে টগুমগু (ToguMogu)-তে 'প্যারেন্টিং এডুকেশন অ্যাসোসিয়েট' হিসেবে যুক্ত আছেন। তিনি গভর্মেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স থেকে 'চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল রিলেশনশিপ' বিষয়ে বিএসসি (B.Sc) সম্পন্ন করেছেন এবং বর্তমানে একই বিষয়ে মাস্টার্স করছেন।
শিশুদের প্রারম্ভিক বিকাশ, মনস্তত্ত্ব এবং সঠিক লালন-পালন নিয়ে কাজ করার বাস্তব অভিজ্ঞতা রয়েছে সানজিদার। তিনি Bangladesh Medical University-র 'ইপনা' (IPNA)-তে শিশুদের নিউরো-ডেভেলপমেন্টাল সমস্যা নিয়ে ইন্টার্নশিপ করেছেন। এছাড়াও শিশুদের স্টেম (STEM) শিক্ষা প্রদান এবং সুবিধাবঞ্চিত শিশুদের প্রাথমিক শিক্ষা ও মানসিক সহায়তার ক্ষেত্রেও তার মাঠপর্যায়ে কাজের অভিজ্ঞতা রয়েছে।
শিশুদের একটি সুন্দর ও নিরাপদ শৈশব নিশ্চিত করতে এবং মা-বাবাদের সহজ ও কার্যকর প্যারেন্টিং গাইডলাইন দিতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।