শিশুদের ত্বকে পাউডার ব্যবহার করা কি নিরাপদ?

শিশুদের ত্বকে Powder ব্যবহার করা কতটা নিরাপদ? আমরা পরামর্শ দিবো পাউডার ব্যবহার না করার, কারণ এটি শিশুর শ্বাসযন্ত্রে ব্যাঘাত ঘটাতে পারে। “আমেরিকান একাডেমী অফ পেড্রিয়েটিক” খুঁজে বের করেছে যে, শিশুদের শরীরে পাউডার ব্যবহার করলে তা তাদের শ্বাসপ্রশ্বাসে ব্যঘাত ঘটাতে পারে। নিশ্বাসের সাথে পাউডার এর কণাগুলি বাচ্চাদের ফুসফুসে গেলে ফুসফুসের মারাত্মক ক্ষতি করে। আমরা জানি ট্যাল্ক পাউডারের কণা অত্যন্ত সূক্ষ্ম হয় যা খুব সহজে বাতাসে ছড়িয়ে পড়ে আবার নিশ্বাসের সাথে ফুসফুসেও প্রবেশ করতে পারে। অন্যান্য পাউডার যেমন কর্ণ-স্টার্চের ক্ষেত্রেও তাই। এমনকি খুবই সামান্য পরিমাণ পাউডার কণাও শিশুদের ছোট্ট ফুসফুসে জ্বালা ধরাতে পারে। আর যদি শিশু জন্মের পর থেকে ফুসফুসের সমস্যায় ভুগে তাহলে তো কথাই নেই। যে সকল শিশু সময়ের আগেই জন্মগ্রহণ করে অর্থাৎ প্রি-মেচিওর বেবী, যারা কনজেনিটাল হার্ট ডিজিজ এবং আরএসভিতে আক্রান্ত অথবা প্রতিনিয়তই যারা শ্বাসযন্ত্রের সমস্যায় ভুগে তাদের ক্ষেত্রে ঝুঁকি বেশি। যদি আপনার শিশু পুরোপুরি সুস্থ থাকে এবং আপনি পাউডার ব্যবহার করতে চান তাহলে শিশুদের শরীরে সরাসরি না লাগিয়ে প্রথমে শিশুর কাছ থেকে দূরে গিয়ে হাতে ঢালুন তারপর শিশুকে লাগান। কাজ শেষে পাউডার এর বোতলের মুখ ভালভাবে আটকে রাখুন। বাসায় আরও ছোট ছোট বাচ্চা থাকলে পাউডারের বোতল তাদের নাগালের বাইরে রাখুন। কারণ ছোট বাচ্চারা পাউডার দিয়ে খেলতে খুব ভালবাসে। এতে পাউডারের কণা বাতাসে ছড়িয়ে পড়ার ভয় থাকে। শিশুদের শরীরে অতিরিক্ত পাউডারের কণা থাকলে জ্বালা করতে পারে,তাই প্রতিবার ডায়পার বদলানোর সময় শিশুদের চামড়ার ভাজের ভেতরে যেসব অতিরিক্ত পাউডার থাকে তা মুছে ফেলুন।

ToguMogu Logo

ToguMogu is a parenting app offering essential support from family planning to raising children up to age 10.

ToguMogu

Contact

  • +88 01958636805 (Customer Care)
  • [email protected]
  • House 9, Sonargaon Janapath Road, Sector 12, Uttara, Dhaka 1230, Bangladesh

Copyright © 2026 ToguMogu All rights reserved.