মৃত সন্তান প্রসবের ৯টি কারণ জানা আছে কি?

মৃত সন্তান প্রসব করা বলতে প্রসবের পূর্বে গর্ভেই ভ্রূণের মৃত্যু হওয়াকে বুঝায়। এতে প্রসব হওয়া সন্তানের মধ্যে প্রাণের কোন চিহ্নই থাকে না। এটি গর্ভস্রাব এবং জীবিত সন্তান জন্ম দেয়া থেকে সম্পূর্ণ আলাদা। গর্ভস্রাব হচ্ছে গর্ভধারণের প্রথম দিকেই সন্তানহানী হওয়া এবং জীবিত সন্তান জন্ম দেওয়ার পরপরই সন্তান মারা যাওয়া মৃত সন্তান প্রসব করা থেকে একেবারেই আলাদা। মৃত সন্তান জন্ম দেওয়া হচ্ছে গর্ভধারণের ২০ থেকে ২৮ সপ্তাহে বা তার পরবর্তীতে ভ্রূণের গর্ভেই মৃত্যু হয়ে যাওয়া। কিন্তু এর কারণ কি? কেন হচ্ছে এই সমস্যা? প্রায়শই এর কারণ অজ্ঞাত থেকে যায়। বিভিন্ন কারণে এই সমস্যা হয়ে থাকে। আজকে আমরা আপনাদের জানাবো মৃত সন্তান প্রসবের ৯টি কারণ।

সুস্বাদু এবং পুষ্টিকর কিছু রেসিপি, আপনার বাচ্চার জন্য

আপনার ছোট্ট সোনাকে খাওয়ানো একবারেই সহজ কাজ নয়। যখন বাচ্চাদের কোনও নতুন খাবার প্রথম খাওয়ানো হয়, তখন তারা সেটা অনেকসময় পছন্দ নাও করতে পারে। কারণ, বাচ্চারা যেহেতু সাধারণত বুকের দুধ বা প্যাকেটের দুধ খেতেই অভ্যস্ত হয়ে থাকে। তাই নতুন ভিন্ন স্বাদের খাবারের ওপর ভালোবাসা জন্মাতে তাদের কিছুটা সময় লাগে। বেশিরভাগ বাচ্চা মিষ্টি স্বাদের খাবার খেতে পছন্দ করলেও, অনেকে কিন্তু তা করে না। বাচ্চাদের জন্য এই বিশেষ রেসিপিগুলো বানিয়ে দেখুন তো, ওদের পছন্দ হয় কি না! শুধু একটা কথাই মনে রাখবেন, বাচ্চার খাবারে বেশি চিনি মেশাবেন না।

যেভাবে আপনার বাচ্চাকে ঘরের টুকিটাকি কাজ করায় অভ্যস্ত করবেন

সাধারণত ১ থেকে ৩ বছরের শিশুদের Toddler বলা হয়। Toddler থেকে ৬/৭ বছরের শিশুরা সাধারনত একটু বেশী চঞ্চল হয় আর তারা সবধরনের কাজ আগ বাড়িয়ে নিজে নিজে করতে চায়। তারা সবকিছুতে স্বাধীনতা চায়। বাবা-মা যেভাবে যা যা করে তারাও সেগুলো করতে চায়। এটা তার বয়সের জন্য খুবই স্বাভাবিক। বাবা-মা, শিক্ষকরা কিন্তু এইক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। এই বয়সে যদি আপনি তাকে ঘরের কাজ বা Chores করায় অভ্যস্ত করতে পারেন, তাহলে ভবিষ্যতে আপনি তার দায়িত্ববোধের ব্যাপারটাও হয়তো নিশ্চিত করতে পারবেন। এতে সে স্বাবলম্বী হয়ে বেড়ে উঠতে শিখবে।

প্রথমবার গর্ভবতীর করণীয়

প্রসূতি নারীদের বিশেষ যত্নের প্রয়োজন। কিন্তু আমরা অনেকেই জানি না কখন, কি করতে হবে। অতিরিক্ত আবেগ, মানসিক চাপ, দুশ্চিন্তা, ভয়, রোগ-শোক ইত্যাদি গর্ভবতী মায়ের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তাই এসব এড়িয়ে ভালো চিন্তা করতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করা যাবে না। পানিশূন্যতা রোধে স্বাভাবিকের চেয়ে অধিক পরিমাণে পানি পান করতে হবে। সব ধরনের ঝুঁকি এড়াতে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেয়া আবশ্যক।

গর্ভকালীন বিভিন্ন জটিলতা ও বিস্তারিত

সন্তান ধারণ করার সময় থেকে সন্তান জন্মদানের পরবর্তী সময় পর্যন্ত একজন নারীকে বিভিন্ন শারীরিকজটিলতার সম্মুখীন হতে হয় অবিশ্বাস্য হলেও সত্যি যে আমাদের দেশে গর্ভধারণ ও প্রসবজনিতজটিলতায়

প্রতিদিন গড়ে ৩২জন নারী মারা যান। শুধু তাই নয় মৃত্যু ঘটে বহু শিশুরও। এটার অন্যতমকারন হিসেবে আমরা আমাদের জানাশোনার সীমাবদ্ধতা ও অসচেতনাকে দায়ী করতেই পারি।

সফল Single Mother হওয়ার ৩টি টিপস

Single Mother আসলে কারা? খুব সহজভাবে যদি বলি তাহলে, যেসব নারী তার স্বামী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন, বা যার স্বামী দীর্ঘদিন ধরে অন্যদেশে বসবাসরত। এবং যাকে ঘর, সন্তানদের সবরকম দায়িত্ব পালন করতে হয়, সাথে সাথে বাইরের সকল কাজও একা হাতেই সামাল দিতে হয়। তারাও Single Mother যাদের স্বামী মারা গেছেন, বা জীবিত থাকা সত্ত্বেও সন্তানের কোন খরচ বহন করেন না। একজন Single Mother কেই সন্তানের ইমোশনাল, ম্যাটেরিয়াল, ফিনাঞ্চিয়াল সকল চাহিদা পূরণ করতে হয়। একজন ভাল মা হওয়া কিন্তু কখনই সহজ না। Single Mother দের জন্য যা আরো কঠিন। ঘরের এবং সন্তানদের সব দায়িত্ব পালন, চাকরি- সব মিলিয়ে ভারসাম্য রাখা কঠিন হয়ে দাঁড়ায়। এতো চাপ ও মানসিক ধকলের পরও হাঁসিমুখে সব করে যেতে হয়। আপনার মানসিক চাপ কমানোর জন্য জেনে নিন আমাদের ৩টি টিপস-

ADHD এর লক্ষণ ও উপসর্গ

ADHD কি? Attention deficit hyperactivity disorder (ADHD) হল এমন একটি অবস্থা যা হলে শিশুরা তাদের কার্যকলাপ বা আবেগ ধরে রাখতে পারে না। এই ডিসঅর্ডারে আক্রান্ত শিশুদের পক্ষে কোন একটি জিনিসে মনোযোগ ধরে রাখাও কষ্টকর হয়ে পড়ে। এর সুত্রপাত হতে পারে শৈশবকাল থেকেই, যা বয়ঃসন্ধিকাল কিংবা প্রাপ্তবয়স্ক হওয়ার পরও মানুষের মধ্যে থেকে যেতে পারে। বিশেষজ্ঞদের মতে শিশুর বয়স ৪ বছর না হওয়া পর্যন্ত এই ডিসঅর্ডারের চিকিৎসা করা সম্ভব না। কারণ একেক বাচ্চা একেক রকম হয়। শৈশবকালে বাচ্চাদের মধ্যে চঞ্চলতাভাবটি বেশি কাজ করে। তাই আপনার শিশুর অতিরিক্ত অস্থিরতা বা চঞ্চলতা কি বয়সের কারণে নাকি এটেনশন ডেফিসিট হাইপারঅ্যাক্টিভিটি ডিসঅর্ডারের কারণে সেটা বুঝতে পারা আসলেই কঠিন কাজ। কিন্তু এটি অসম্ভব নয়। আপনার শিশু একটু বড় হলেই ব্যাপারটি আপনার কাছে পরিষ্কার হওয়া।

কীভাবে বুঝবেন শিশু অটিজমে আক্রান্ত

প্রতিটি মা-বাবার কাছেই নিজের সন্তান অনেক আদরের। সন্তানের বেড়ে ওঠা, কথা বলা, হাসিসহ সব বিষয়েই থাকে তাদের বাড়তি আগ্রহ। কিন্তু কোনো শিশুর অটিজম হলে এ নিয়ে অভিভাবকদের দুশ্চিন্তার আর শেষ থাকে না।

শিশুর ঘুমের ৫ অভ্যাস

আমাদের দেশে একটা প্রবাদ প্রচলিত আছে- শিশুর মতো ঘুমানো। মানে হচ্ছে গভীর ও শান্তির ঘুম দেওয়া। শিশুরা কিন্তু বাস্তবে এত শান্তভাবে ঘুমায় না, অনেক ক্ষেত্রে গভীর ঘুমেই তারা অনেক কাণ্ড-কারখানা করে। কখনো কাঁদে, কখনো গোঙায়, আবার নাক দিয়ে বাঁশির মতো শব্দ করে শ্বাসও নেয়। অনেক বাবা-মার কাছেই শিশুর ঘুমের এই অভ্যাসগুলো অস্বাভাবিক মনে হতে পারে। অনেক ক্ষেত্রে এই ব্যাপার গুলো আসলেও সমস্যারই ইঙ্গিত দেয়। তবে সবসময় না।

শিশুর মধ্যে পানি পান করার অভ্যাস তৈরি করার ৫ বুদ্ধি

শিশুর সুস্বাস্থ্যের জন্য পানি খুবই প্রয়োজনীয়। পরিমিত পানি শরীরের তাপমাত্রা ঠিক রাখে, কোষ্ঠকাঠিন্য দূর করে, ইউরিনারি ইনফেকশন রোধ করে। পানি পানে অতিরিক্ত ক্যালোরি বা সুগার যোগ হওয়ার ঝামেলা নেই। কিন্তু আসল ঝামেলা বাঁধে শিশুকে পানি পান করানোর বেলায়। শিশুরা তৃষ্ণার্ত বোধ না করলে ঠিকমতো পানি পান করতেই চায় না। নিজে হয়তো মনে করে বলেও না। কখনো হয়তো ওদের ইচ্ছা করে না পানি খেতে।

ToguMogu Logo

ToguMogu is a parenting app offering essential support from family planning to raising children up to age 10.

ToguMogu

Contact

  • +88 01958636805 (Customer Care)
  • [email protected]
  • House 9, Sonargaon Janapath Road, Sector 12, Uttara, Dhaka 1230, Bangladesh

Copyright © 2026 ToguMogu All rights reserved.