গর্ভবতী স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব

একটি সন্তানের দায়িত্ব বাবা-মা দুইজনেরই সমান। মায়ের দায়িত্ব শুরু হয় বাচ্চা গর্ভে ধারণের মাধ্যমে, আর বাবার দায়িত্ব শুরু হয় তার গর্ভবতী স্ত্রীর যত্ন নেয়ার মাধ্যমে। আমাদের দেশে স্বামীদের মধ্যে এখনও গর্ভবতী স্ত্রীর যত্নের ব্যাপারটা ঐভাবে আসেনি। অনেকে জানেনই না, এই সময়ে মেয়েদের মানসিক এবং শারীরিক কি কি পরিবর্তন আসে। হাসিখুশি মেয়েটা কেন কথায় কথায় কেঁদে ফেলে অথবা একদম শান্ত মেয়েটা কেন ছোটখাটো ব্যাপারে রেগে মেগে একাকার হয়, তার সঙ্গীর জন্য এটা বের করাও কম কঠিন কাজ না। গর্ভবতী স্ত্রীর প্রতি আপনার কি মনোভাব হওয়া উচিত, সেটা নিয়েই এই লিখাটি-

শিশুকে স্মার্ট করে তুলতে চান? এই ৮ টি ধাপ মাথায় রাখুন

তো, আপনার শিশুকে স্মার্ট হিসাবে গড়ে তুলতে চান? আপনি একা নন। কে না চায় বলুন? এই জন্যই তো শিশুকে স্মার্ট বানানোর জন্য আপনি সেইসব খাবার কিনেন যেগুলোর বিজ্ঞাপন বলে আপনার শিশুকে স্মার্ট বানাবে, আপনি শিক্ষামূলক খেলনা কিনেন, আবার শিশুর বয়স কোনোমতে ৩ বছর পার হতে না হতেই স্কুলে দেয়ার জন্য তোড়জোড় শুরু করেন। কারণ আপনি শুনেছেন শিশুকে আগে আগে কিন্ডারগার্ডেনে না দিলে আপনার শিশু অন্যদের তুলনায় পিছিয়ে যাবে – মানে অন্য শিশুর চেয়ে কম স্মার্ট হবে। শিশুকে স্মার্ট হিসাবে গড়ে তোলার এই দৌড়ে আমরা শরণাপন্ন হচ্ছি নানারকম প্রোডাক্ট, টেকনোলোজি বা প্রতিষ্ঠানের (মূলত স্কুলের)। এটি খারাপ কোন বিষয় নয়, সব অভিভাবকরাই তাই চান।

শিশুর জন্যে সঠিক নিপলটি কিনছেন তো?

যে শিশুরা ফর্মুলা খায় তাদের জন্যে তো অবশ্যই, এছাড়াও যারা বুকের দুধ খায় তাদের জন্যেও ফিডার প্রয়োজন হয়। অনেক মাই বুকের দুধ মাম্প করে শিশুকে খাওয়ায়।

শীতে শিশুর সুরক্ষা: কী করবেন এবং কখন সতর্ক হবেন

শীত আসার সঙ্গে প্রকৃতির পরিবর্তন যেমন আমাদের ওপর প্রভাব ফেলে, তেমনই শিশুরাও এ সময় কিছুটা ভোগান্তির শিকার হয়। জ্বর, সর্দি এবং কাশি শীতকালে খুবই সাধারণ সমস্যা। তবে এগুলো সামলানো যথেষ্ট সহজ, যদি প্রাথমিক সতর্কতা এবং সঠিক যত্ন নেওয়া যায়।

বেবি ব্লুজ এর আদ্যোপান্ত

আমাদের দেশের বেশিরভাগ মানুষই এখনও এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানেনা ফলে এর গুরুত্বটিও বুঝেনা। বেবি ব্লুজ সম্পর্কে শুধু মা’র একার জানলে হবেনা, পুরো পরিবারকেই জানতে হবে এবং নতুন মায়ের প্রতি যত্নশীল হতে হবে। কারণ যত্ন, ভালবাসা আর বিশ্রাম মাকে এই বিষণ্ণতা কাটিয়ে উঠতে সাহায্য করে।

যে খাবারগুলি শিশুর জন্যে ক্ষতিকর

শিশুদের খাবাদের অনেক ক্যালোরির দরকার নেই, যেটা দরকার তা হল পুষ্টি। তারপরো আমরা অনেকেই শিশুদের প্রায়ই জাঙ্ক ফুড দিয়ে থাকি যাতে থাকে প্রচুর ক্যালোরি, চিনি এবং টেস্টিং সল্ট। এসব খাবারে পুষ্টিগুন নেই বললেই চলে। জাঙ্ক ফুড খেলে শিশুদের ছোট্ট পেট খুব দ্রুতই ভরে যায়। সুতরাং রেগুলার জাঙ্ক ফুড খেলে দেখা যায় পুষ্টিকর খাবার খাওয়ার মত আর জায়গা থাকে তাদের পেটে। পুষ্টিবিদের মতে এ ধরণের পুষ্টি ঘাটতি শিশুদের নিয়মিত যে শারীরিক এবং মানসিক বিকাশ তার ব্যাঘাত ঘটাতে পারে।

প্লেন জার্নিতে শিশু কাঁদলে কি করবেন?

প্রয়োজনের খাতিরে অনেক কাজেই প্লেনে যাতায়াত করতে হয়। বাসায় ছোট্ট শিশু থাকলে, বাবা-মা অনেক সময় তাকে নিয়েও প্লেনে ওঠেন। প্লেন বা বাসে শিশুরা মোশনের কারণে ভয় পেতে পারে বা অসুস্থ হয়ে পড়তে পারে। জেনে নিন এক্ষেত্রে কি করা উচিৎ। ছোট শিশু নিয়ে প্লেনে যাতায়াত করা কিছুটা কষ্টকর কাজতো বটেই। তাই জার্নি শুরুর আগেই যতটা সম্ভব বিশ্রাম নিয়ে শক্তি সঞ্চয় করে রাখা ভাল।

শিশুকে গল্প শোনানোর ১০টি উপকারিতা

মনে করুন তো শেষ কবে আপনার শিশুকে একটি গল্প শুনিয়েছেন? আপনি নিজে যখন ছোট ছিলেন তখন হয়তো দাদা-দাদি অথবা নানা-নানির কাছে শুনেছেন অনেক গল্প। সেগুলোর অনেককিছু এখনও মনে আছে আপনার; হঠাত কখনও কোন সিনেমা দেখতে গিয়ে বা গল্প পড়তে গিয়ে ছোটবেলার কোন গল্পের সাথে মিল দেখে মনে মনে হেসেছেন। আপনার শিশুদের এখন সেই সৌভাগ্য হওয়ার সুযোগ অনেক কম। কিন্তু এজন্য আপনার শিশু কি থেকে বঞ্চিত হচ্ছে তা কি আপনি জানেন? অভিভাবকরা এখন শিশুদের তার প্রিয় কার্টুনটি স্মার্টফোনে বা টিভিতে দেখিয়ে ঘুম পাড়াতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন।

শিশুদের প্রোটিন এবং ক্যালোরি স্বল্পতা জনিত সমস্যা

আমাদের দেশে ৫ বছরের কম বয়সী যতো শিশু মারা যায় তার মধ্যে অন্যতম রোগ প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশান। এটা সাধারণত শিশুদের হয়ে থাকে। দীর্ঘদিন যাবত প্রোটিন এবং ক্যালোরি না গ্রহণের অভাবে এই রোগটি হয়।

শিশুদের আয়রনের অভাবজনিত রক্তশূন্যতা

শরীরে যে যে কারণে রক্তশূন্যতা হতে পারে তার মাঝে আয়রনের অভাবজনিত রক্তশূন্যতা সবচেয়ে বেশি হয়। পৃথিবীজুড়ে ৩০ ভাগ শিশু এ রোগে ভুগে। বাল্যকালে শারীরিক এবং মানসিক বৃদ্ধি ব্যাহত করার পেছনে এ রোগের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে?

ToguMogu Logo

ToguMogu is a parenting app offering essential support from family planning to raising children up to age 10.

ToguMogu

Contact

  • +88 01958636805 (Customer Care)
  • [email protected]
  • House 9, Sonargaon Janapath Road, Sector 12, Uttara, Dhaka 1230, Bangladesh

Copyright © 2026 ToguMogu All rights reserved.